শাবির ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অ্যানথ্রোপলজি’র নির্বাচন অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‌‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব অ্যানথ্রোপলজি, সাস্ট’র ৫ম কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো (অনলাইন এবং অফলাইন) নির্বাচনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করেন। 

রবিবার (৩১ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে সহযোগী অধ্যাপক ড. শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে মোশাররফ হোসাইন পলাশ নির্বাচিত হয়েছেন।

কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি ড. মুর্শিদ হাসান স্বপন, মনিরুল ইসলাম কল্লোল ও উত্তম চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক আবু তাহের টোটন, তন্ময় সরকার ও সুলতান মাহমুদ তান্না, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক দীপ্ত রায়, অর্থ সম্পাদক ফারজানা ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মুনিবুর রহমান মনি, দপ্তর সম্পাদক মিঠুন গোস্বানী, সহ-দপ্তর সম্পাদক হাসান ঠাকুর, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম ভূঁইয়া, প্রচার সম্পাদক অমিত রতন দেব, সহ-প্রচার সম্পাদক মেহেদি হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. রাজীব মামুন এবং সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক তাসপিয়া মোহাম্মদ মেরিনা।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম মাজাহারুল ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল আলম ও শাবিপ্রবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আফম জাকারিয়া দায়িত্ব পালন করেছেন।

গত ২৯ আগস্ট সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। যেখানে রেজিস্টার্ড সদস্য, সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস এবং বিভাগীয় প্রধান অধ্যাপক মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভা শেষে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের পূর্ববর্তী চারটি কমিটি সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছিল। দেশ-বিদেশে অবস্থানরত সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতে অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতেই ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়। মোট ভোটারের ৯৭ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন।

/এএম/আরআইজে/
সম্পর্কিত
ছাত্রশক্তির এক নেতাকে সব পদ থেকে অব্যাহতি
বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
সর্বশেষ খবর
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক