ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসুন, শিক্ষার্থীদের ম্যান্ডেট মেনে নিন: সাদিক কায়েম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এ ভোটে ফলাফল যাই হোক, তা মেনে নিতে সব প্রার্থী ও ছাত্রসংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদেক কায়েম। তিনি বলেন, ‘যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন তারা সেখান থেকে বেরিয়ে আসুন, শিক্ষার্থীদের যেই ম্যান্ডেট তা মেনে নিন।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘আমরা সবাই জুলাইয়ের সহযোদ্ধা ছিলাম। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছি। এই জায়গায় আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনার চেয়েও ভয়াবহ হবে। ডাকসু নির্বাচনে হার-জিতের কিছু নেই। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকেই বেছে নেবে, তাকেই মেনে নেবো। কিন্তু শিক্ষার্থীদের ওপর যদি আমরা আমাদের জোরপূর্বক কিছু চাপিয়ে দিতে চাই, তাহলে হিতে বিপরীত হবে।’

সাদিক কায়েম বলেন, ‘শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট যাকে দেবে, তা মেনে নিতে হবে। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট মেনে নেবো, সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আশা করছি যারা বিভিন্ন ষড়যন্ত্র-চক্রান্ত করছেন, তারা চক্রান্ত থেকে বেরিয়ে আসবেন। যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, তাদের অ্যারেস্ট করতে হবে, থানায় দিতে হবে। যারা নির্দেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে।’

সংবাদ সম্মেলনে জিএস পদ প্রার্থী এস এম ফরহাদ বলেন, ‘সকাল থেকে আমরা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গিয়েছি। এর মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। অনেক অভিযোগ এসেছে, অনেক উদ্বেগের বিষয়ে আমরা জানিয়েছি।’

তিনি বলেন, ‘ভোট গণনা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা যার যার অবস্থানে অপেক্ষা করবো। ফলাফল ঘোষণার পর আমরা যার যার সন্তুষ্টি নিয়ে, হলের এবং ডাকসুর ফলাফল দেখেই আমরা যার যার আবাসনে ফিরবো।’

/এসও/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান, ঢাবি ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ
হাম পরিস্থিতি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপনে ডাকসুর আপত্তি, সপ্তাহ বিলম্বে ঢামেকে স্থাপন 
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী