জাকসু নির্বাচন: দায়িত্ব থেকে সরে গেলেন বিএনপিপন্থি ৩ শিক্ষক

জাবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যাপক অনিয়ম, বিশৃঙ্খলা ও দলীয় প্রভাবের অভিযোগ তুলে বিএনপি সমর্থিত তিন শিক্ষক দায়িত্ব থেকে সরে গেছেন।

তারা হলেন—অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক শামীমা সুলতানা ও অধ্যাপক নাহরিন ইসলাম খান। অধ্যাপক নজরুলকে নির্বাচনের সার্বিক পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর বাকি দুজন বিভিন্ন হলে ভোট পর্যবেক্ষণ করেন। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অধ্যাপক নজরুল নানা অনিয়মের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমরা দীর্ঘক্ষণ কালি আসার অপেক্ষা করছিলাম। কালি পাওয়ার পর দেখা গেলো সেটি অমোচনীয় নয়। ফলে একজন ভোটার একাধিক ভোট দিয়েছেন। আমি নিজ চোখে আমার দায়িত্বপ্রাপ্ত হলে এটি দেখেছি। সহকর্মী এক শিক্ষকের কাছে ব্যাপক বিশৃঙ্খলার তথ্য পেয়ে নারী শিক্ষার্থীদের ১৫ নম্বর হলে গিয়েছিলাম। তাজউদ্দীন আহমদ হল, কবি নজরুল ইসলাম হল, খালেদা জিয়া হল ও জাহানারা ইমাম হলসহ অনেক হলে একই অবস্থা ছিল। সব জায়গায় বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা এবং একটি নির্দিষ্ট দলের কর্মীদের আচরণ ছিল চরম আক্রমণাত্মক।’

তিনি আরও দাবি করেন, ‘ব্যালট পেপার ও ভোটিং মেশিন সরবরাহ করেছে এক জামায়াত নেতার মালিকানাধীন কোম্পানি। গত রাতে যখন আমরা প্রমাণ উপস্থাপন করেছি তখন নির্বাচন কমিশন তা স্বীকার করেছে। মেশিনে গণনার পরিবর্তে ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত হয়েছে। এটা প্রমাণ করে পুরো প্রক্রিয়াই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং পূর্বপরিকল্পিতভাবে কারচুপির জন্য সাজানো হয়েছে।’

অতিরিক্ত ব্যালট মুদ্রণ ও বিতরণ করা হয়েছে অভিযোগ তুলে অধ্যাপক নজরুল বলেন, ‘এই ব্যালট গোপনে ব্যবহার করে নির্দিষ্ট প্রার্থীর ভোট বাড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে। এসব অনিয়ম বিবেচনায় নিয়ে আমরা এই নির্বাচনকে সুষ্ঠু বলতে পারি না। ছাত্রদল প্যানেলের মতো আমরাও পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি এবং এই নির্বাচন বয়কট করছি।’

/এএম/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম