ভোট গণনার মধ্যে গভীর রাতে জাবির বিভিন্ন গেটে শিবির সমর্থকদের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ফলাফল জানানো হবে আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর)। 

তবে এই ভোট গণনার মধ্যেই গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোর সামনে ও আশেপাশে ছাত্রশিবিরের সমর্থকরা অবস্থান নিয়েছেন। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেট ঘুরে দেখা যায়, ডেইরি গেট, প্রান্তিক গেট এবং বিশমাইল গেট এলাকায় শিবিরের প্রায় পাঁচ শতাধিক সমর্থক অপেক্ষা করছেন। 

অবস্থানের কারণ জানতে চাইলে শিবির সমর্থকরা জানান , ‘ডাকসুর পর জাকসুতেও যদি ছাত্রশিবির ভালো করে তাহলে সারা দেশেই এর প্রভাব পড়বে, একরকম আলোড়ন তৈরি হবে। মূলত উৎসাহ থেকেই আমরা এখানে অপেক্ষা করছি। ফলাফল জেনেই তারপর চলে যাবো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম  বলেন, ‘বিষয়টি আমি অবগত না। আমি নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করছি। সিকিউরিটি টিমকে জানাচ্ছি। তারা বিষয়টি দেখবে।’

/এএম/আরআইজে/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
স্বতন্ত্র নির্বাচন করে জয় পাওয়া সেই জিসান ছাড়ছেন জাকসুর সম্পাদক পদ
ফেসবুকে জুলাই আন্দোলন নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী কারাগারে
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?