রাবির একাডেমিক ভবনে রাকসু নির্বাচনের কেন্দ্র, দুদিন বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

রাজশাহী প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪২

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ উপলক্ষে দুই দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবার একাডেমিক ভবনে নির্বাচনের কেন্দ্র হওয়ায় প্রস্তুতি গ্রহণের জন্য এই দুই দিন ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতি ও কার্যকারিতার জন্য জানানো যাচ্ছে যে, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ উপলক্ষে আগামী বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসগুলো বন্ধ থাকবে। এ ছাড়া অতি জরুরি বিভাগসমূহ যেমন— পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা, টেলিফোন যথারীতি চালু থাকবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল ইসলাম মাসউদ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর আমাদের রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এ বছর যেহেতু ভোট কেন্দ্র একাডেমিক ভবনগুলোতে হবে, সেহেতু ভোট কেন্দ্রের কিছু প্রস্তুতির জন্য আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রমের জন্য অফিস খোলা থাকবে।

/এএম/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম