শপথ নিলেন জাকসুর নবনির্বাচিত ছাত্রপ্রতিনিধিরা

জাবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদে নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহম্মদ কামরুল আহসান। 

শপথ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়া আপনাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপিত হবে। আমরা বিশ্বাস করি, আপনাদের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থীবান্ধব ও শিক্ষকবান্ধব বিদ্যাপীঠে পরিণত করতে পারবো। তিনি আরও আশা প্রকাশ করেন, দেশের একমাত্র আবাসিক এই বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে রূপ নেবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, নির্বাচন কমিশনের সদস্যবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত ৯টায়। দুদিন পর শনিবার সন্ধ্যায় ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। তারা জাকসুর ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস) ও দুটি যুগ্ম সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২০টি পদে জয় পেয়েছেন।

/এএম/
সম্পর্কিত
ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, ক্ষমা চাইলেন শিবিরকর্মী
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
সংখ্যাগরিষ্ঠতা পেয়েও প্রতিশ্রুতি রাখতে পারেনি শিবির প্যানেল
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ