রাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল-শিবিরের

রাবি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৫, ২৩:১৫আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ২৩:১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শাখা ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‌‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ও ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ একে-অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এ নিয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এবং বিকালে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দুই প্যানেলের প্রার্থীরা।

ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের অভিযোগ হলো—১৫ সেপ্টেম্বর জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন আরবি বিভাগ ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ক্লাসে শহীদুল্লাহ একাডেমিক ভবনের ৩০৬ নম্বর কক্ষে প্রচারণা চালান; ১৮ সেপ্টেম্বর আরবি বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা দিয়েছেন; নির্ধারিত সময়সীমার বাইরে প্রচারণা চালাচ্ছেন, যা কমিশনের ঘোষিত নিয়মাবলীর সুস্পষ্ট লঙ্ঘন এবং ভোটার নন এমন ব্যক্তিরাও প্রচারণায় অংশ নিচ্ছেন, যা নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করছে।

লিখিত অভিযোগে বলা হয়, রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল একাধিক ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করছে। এতে নির্বাচনি পরিবেশ ক্ষুণ্ন হচ্ছে এবং অন্যান্য প্রার্থীর প্রতি অসংগত আচরণ প্রদর্শিত হচ্ছে।

অপরদিকে, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ছাত্রদল সমর্থিত প্যানেলের অভিযোগ হলো—শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা ও তাদের পৃষ্ঠপোষকতায় সমর্থকরা বিভিন্ন হল ও বিভাগে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের খাবার ও বিশেষ উপহার দিচ্ছেন, যা নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ডকে বিনষ্ট করছে। নির্বাচনের আগে ভোটারদের উপহার প্রদান নির্বাচনের আচরণবিধির পরিপন্থি বলেন তারা।

লিখিত অভিযোগ জানানোর সময় সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, জিএস প্রার্থী ফাহিম রেজাসহ অন্যান্য প্রার্থী উপস্থিত ছিলেন। অপরদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’র ভিপি পদপ্রার্থী শেখ নুর উদ্দিন আবির ও জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবনসহ অন্যান্য পদপ্রার্থী উপস্থিত ছিলেন।

ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের অভিযোগ

এদিকে, মঙ্গলবার সকাল থেকে আচরণবিধি লঙ্ঘন করে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলেরসহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী নূর নবীর পক্ষে ক্যাম্পাসে প্রচারণা চালান তার মা।

রাকসু নির্বাচনের আচরণবিধির ৪ ধারার ‘গ’ উপধারা অনুযায়ী, প্রার্থী ও ভোটার ব্যতীত অন্য কেউ কোনোভাবেই কোনও প্রার্থীর পক্ষে বা বিপক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে পারবে না।

এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘন হয়নি বলে দাবি করেন নূর নবী। তিনি বলেন, ‘আমার মা এসেছেন ক্যাম্পাসে ঘুরতে। তিনি আগে কখনও আসেননি। যেহেতু আমি একজন প্রার্থী, সেহেতু আম্মু ঘুরতেছেন আর আমার সঙ্গে দেখে বিষয়টি মিডিয়াতে এসেছে। আমার আম্মু কারও কাছে ভোট চাননি, দোয়া চেয়েছেন।’

সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, ‘আজ ছাত্রশিবির সমর্থিত প্যানেল আমাদের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। পরে ছাত্রদলও অভিযোগ দিলো। তারা বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে, সেগুলো আমরা দেখবো।’

মাকে নিয়ে প্রচারণা চালানোর বিষয়ে তিনি বলেন, ‘একজনের মা ক্যাম্পাসে আসতেই পারেন। কিন্তু ঘুরে ঘুরে প্রচারণায় অংশ নিলে তো আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ বিষয়েও আমরা খোঁজ নিয়ে দেখবো।’

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর রাকসু, হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এএম/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম