ঢাবির নারী শিক্ষক-শিক্ষার্থীদের সাইবার ব্যুলিং, অভিযোগপত্র দিলো ছাত্র মৈত্রী

ঢাবি প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২৫, ১৫:১৬আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৬:১৭

নারী শিক্ষার্থী ও শিক্ষকদের সাইবার ব্যুলিং এবং আপত্তিকর মন্তব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগপত্র জমা দিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (৪ নভেম্বর) ছাত্র সংগঠনটি উপ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা বরাবর অভিযোগপত্র জমা দেয়।

সংগঠনটির মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক নারী শিক্ষার্থী ও শিক্ষক বিগত কয়েক দিন ধরে অনলাইনে বিভিন্নভাবে হেনস্তা এবং ব্যুলিংয়ের শিকার হয়ে চলেছেন। সংগঠনটি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামক ফেসবুক গ্রুপটির বিরুদ্ধে ‘আপত্তিকর মন্তব্য এবং চরিত্র হননের’ প্ল্যাটফর্মে পরিণত হওয়ার অভিযোগ তুলেছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ‘সম্প্রতি আমাদের নজরে এসেছে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সামিনা লুৎফাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য এই গ্রুপের বিভিন্ন পোষ্টে করা হয়েছে। ইতোমধ্যে ব্যাপক সাইবার ব্যুলিংয়ের শিকার হয়েছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান নারী শিক্ষার্থী ফারিয়া মতিন।’

সংগঠনটি মনে করে, বিশ্ববিদ্যালয়ের নারীদের সাইবার সুরক্ষা এবং ব্যুলিং প্রতিরোধে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উপর্যুক্ত অভিযোগ বিবেচনায় এনে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক। সংগঠনটি তাদের অভিযোগপত্রের সাথে অভিযুক্তদের নামের তালিকা এবং স্ক্রিনশটও জমা দিয়েছে।

/এমএইচআর/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
এআই ট্রাফিক জরিমানার নামে সাইবার ফাঁদ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম