রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আবার স্থগিত

রংপুর প্রতিনিধি 
১০ ডিসেম্বর ২০২৫, ২২:০১আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ২২:০১

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ব্রাকসু‌) আবার স্থগিত করেছে নির্বাচন কমিশন। পূর্ণাঙ্গ ভোটার তালিকা না পাওয়ায় বুধবার (১০ ডিসেম্বর) এ নির্বাচন স্থগিত করা হয়।

ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ জামান বলেন, ‘আজ বেলা ১১টায় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় হয়েছে। সবাই একমত হয়েছে ২৪ তারিখে নির্বাচন করা সম্ভব নয়। তফসিল অনুযায়ী ২৫ তারিখ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটির জন্য সব কার্যক্রম বন্ধ থাকবে; তাই জানুয়ারির ১০ তারিখের পরই নির্বাচন আয়োজন করতে হবে। তবে নতুন তারিখ এখনও ঠিক করা হয়নি।’

গত ১ ডিসেম্বর ব্রাকসু স্থগিত করে নির্বাচন কমিশন। তখনও নির্ভুল ভোটার তালিকা না পাওয়া ও রেজিস্ট্রারের দফতরের অসহযোগিতার অভিযোগ তোলা হয়। পরে ৩ ডিসেম্বর রাতে নির্বাচনি তফসিল পরিবর্তনের পাশাপাশি ভোটের কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার শাহ জামান বলেন, ‘তফসিল কার্যত স্থগিত রয়েছে মূলত পূর্ণাঙ্গ ভোটার তালিকা ও নির্ভুল শিক্ষার্থীর তালিকা না পাওয়ার কারণে। আমরা প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও তালিকা না পাওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।’

এর আগে সকালে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার পরিসংখ্যান বিভাগের মো. শাহ্জামান, নির্বাচন কমিশনার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার সরকার, ইংরেজি বিভাগের প্রধান মোহসীনা আহসান প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম