ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:০৪ আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওলাভ মুরলিংক সাক্ষাৎ করেছেন। 

বুধবার (১৭ ডিসেম্বর) ঢাবি উপচার্যের কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন তিনি। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের সহযোগী অধ্যাপক ড. দিলারা জাহিদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা এবং শিশু শিক্ষা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি এবং কর্মশালা আয়োজনের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সাধারণ মানুষের দোরগোড়ায় গবেষণার সুফল পৌঁছে দিতে পরিকল্পনানীতি এবং ব্যবহারিক অ্যাকাডেমিক গবেষণার মধ্যে ব্যবধান কমানোর উপর গুরুত্বারোপ করেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ঢাবিতে ঠিকানা পরিবহনের ২০ বাস আটক
ঢাবির সঙ্গে শিক্ষা-গবেষণা জোরদারে আগ্রহী ভারতের শারদা বিশ্ববিদ্যালয়
ঢাবির সলিমুল্লাহ হল দ্রুত সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর
সর্বশেষ খবর
২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে কী বলছেন মুশফিক
২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে কী বলছেন মুশফিক
আমানতকারীরা এখন খুশি, কারণ তারা সহজেই আমানত তুলতে পারছেন: অর্থ উপদেষ্টা
আমানতকারীরা এখন খুশি, কারণ তারা সহজেই আমানত তুলতে পারছেন: অর্থ উপদেষ্টা
দৈনিক বাংলা মোড়ে বাসে আগুন
দৈনিক বাংলা মোড়ে বাসে আগুন
মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা