২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে কী বলছেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৬, ০১:৪০ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪০

শৈশবের স্বপ্ন পূরণের ২২ বছরের দীর্ঘ পথচলার ইতি টানছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজের সবচেয়ে প্রিয় সংস্করণ টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন তিনি। বিদায়ের মুহূর্তে পরিবার, কোচ, সতীর্থ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই উইকেটকিপার ব্যাটার।

সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার (২৮ নভেম্বর) রাতে দেওয়া এক আবেগঘন বার্তায় মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’

ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় পাশে থাকা পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। মিরপুরের গ্যালারিতে সমর্থকদের ভালোবাসা ও ‘মুশফিক, মুশফিক’ স্লোগান আজীবন হৃদয়ে গেঁথে থাকবে বলে উল্লেখ করেছেন।

মুশফিক লিখেছেন, ‘প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া “মুশফিক, মুশফিক” ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’

ক্রিকেটের মাঠের বাইরেও ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তার ভাষায়, জীবনে স্বপ্ন পূরণের পাশাপাশি বিনয়ী থাকা, মানুষের প্রতি সদয় হওয়া এবং অন্যদের অনুপ্রাণিত করাও গুরুত্বপূর্ণ।

জীবনের নতুন অধ্যায় শুরু করার প্রত্যাশা জানিয়ে মুশফিক লিখেছেন, ‘আল্লাহর ওপর ভরসা রেখে, আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই, ইনশাআল্লাহ।’

শেষে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

/টিএ/জিকে/
সম্পর্কিত
কেন মুশফিকের অবসরের ঘোষণা দিতে হলো তামিমকে?
টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক
পঞ্চায়েতে ফুলেরার বাসিন্দা কেভিন পিটারসেন!
সর্বশেষ খবর
আমানতকারীরা এখন খুশি, কারণ তারা সহজেই আমানত তুলতে পারছেন: অর্থ উপদেষ্টা
আমানতকারীরা এখন খুশি, কারণ তারা সহজেই আমানত তুলতে পারছেন: অর্থ উপদেষ্টা
দৈনিক বাংলা মোড়ে বাসে আগুন
দৈনিক বাংলা মোড়ে বাসে আগুন
মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
পল্লবীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন
পল্লবীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুন
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো