শেখ মুজিব ও ফজিলাতুন্নেছা হলের নাম বদলানোর দাবি ডাকসুর

ঢাবি প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৫, ২২:৫৩আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ২২:৫৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে 'শহীদ ওসমান হাদি হল' করার দাবিতে উপাচার্যের কার্যালয় অবরোধ করার কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

এছাড়াও তারা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে 'ফেলানী হল' করার এবং জুলাই অভ্যুত্থানে 'গণহত্যায়' সমর্থন প্রদানকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ডাকসু।

শনিবার (২০ ডিসেম্বর) ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এই তিনটি দাবিতে রবিবার দুপুর আড়াইটায় উপাচার্যের দফতর ঘেরাও করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল করা, ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ফেলানী হল এবং জুলাই গণহত্যার সমর্থন দেওয়া শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে ভিসি অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।"

এর আগে, বৃহস্পতিবার রাতে শেখ মুজিবুর রহমান হল সংসদের ভিপি ও জিএস হলের নামফলকে 'শহীদ শরীফ ওসমান হাদি হল' নামের একটি পোস্টার সেঁটে দেন এবং হলের নাম পরিবর্তনের দাবি তোলেন। শনিবার রাতে হলের মূল গেটে রং দিয়ে ওসমান হাদির নাম লিখতে দেখা গেছে।

উল্লেখ্য যে, চলতি বছরের ৩ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল' নাম থেকে 'জাতির জনক' ও 'বঙ্গবন্ধু' শব্দদুটি বাদ দেওয়া হয়েছিল।

/এম/  
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান