জকসুতে ভোটগ্রহণ চলছে, ৭ বিভাগে দেরিতে শুরু নিয়ে ক্ষোভ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৬, ১৩:২৪আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৩:২৪

দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় একযোগে ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও নির্বাচনী সরঞ্জাম পৌঁছাতে দেরি হওয়ায় অন্তত ৭টি বিভাগে ভোটগ্রহণ বিলম্বিত হয়েছে। 

সরেজমিনে দেখা গেছে, বাংলা, রসায়ন, গণিত, মনোবিজ্ঞান, ম্যানেজমেন্ট এবং ড্রয়িং, প্রিন্ট মেকিং ও নকশা বিভাগে নির্ধারিত সময়ের চেয়ে ১৫ থেকে ১ ঘণ্টা ১৫ মিনিট পর্যন্ত দেরিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। 

তথ্য অনুযায়ী, গণিত বিভাগে ৯টা ২০ মিনিট, রসায়ন বিভাগে ৯টা ২০ মিনিট, ড্রয়িং ও প্রিন্ট বিভাগে ৯টা ১৫, মনোবিজ্ঞান বিভাগে ৯টা ২৩ এবং ম্যানেজমেন্ট বিভাগে ৯টা ১৫ মিনিটে ভোট শুরু হয়। সবচেয়ে বেশি বিলম্ব হয়েছে বাংলা বিভাগে, যেখানে দুটি বুথে যথাক্রমে ৯টা ৩৫ এবং ৯টা ৪৫ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। 

বাংলা বিভাগ কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী অধ্যাপক ড. গালিব বিলম্বের কারণ হিসেবে জানান, এক কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম ভুলবশত অন্য কেন্দ্রে চলে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। তবে সকালের দিকে ভোটারের চাপ কম থাকায় বড় ধরনের সমস্যা হয়নি বলে তিনি দাবি করেন। 

এদিকে, দায়িত্বরত রোভার স্কাউট সদস্য সাইফুল ইসলাম জানান, সরঞ্জাম সংকটের কারণে শিক্ষার্থীদের লাইনে অপেক্ষা করতে হয়েছে। তবে ভোট শুরু হওয়ার পর কার্যক্রম দ্রুত গতিতে এগোচ্ছে। 

সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, “নির্বাচন কেন্দ্র করে বড় কোনও জটিলতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিছু কেন্দ্রে সরঞ্জাম পৌঁছাতে দেরি হওয়ায় ভোটগ্রহণ কিছুটা বিলম্বিত হয়েছে।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১৬ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম