জকসু নির্বাচন

ভোট গণনায় কারচুপি মেনে নেওয়া হবে না: শিবির প্যানেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৬, ১৮:১৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৮:৩৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে “ভোট গণনায় কোনও ধরনের কারচুপি মেনে নেওয়া হবে না” বলে হুঁশিয়ারি দিয়েছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাসের ভাষা শহীদ রফিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। 

রিয়াজুল বলেন, “প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন কমিশনসহ সব পক্ষের স্বাক্ষরের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে, সে অনুযায়ী ভোট গণনা করতে হবে। ভোট শেষে নতুন কোনও পদ্ধতি মেনে নেওয়া হবে না। আর দিনভর আমাদের নারী কর্মীদের হেনস্তাকারী ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।” 

এই ভিপি প্রার্থীর অভিযোগ, আইন বিভাগের শিক্ষার্থী মাহিমাসহ চার নারী শিক্ষার্থীকে হেনস্তা করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। তিনি বলেন, “এক নারীকে জামায়াত কর্মী বলে পুলিশে দিয়েছে। এমনকি তাদের হাত থেকে নিরীহ পথচারীরাও রেহাই পায়নি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে।”

ছাত্রদল ও শিবিরের বাইরেও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বাম জোট সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’। এ ছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। 

উল্লেখ্য, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই জকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৬ হাজার ৬৪৫ জন। এখন বিশ্ববিদ্যালয়জুড়ে চলছে ফলাফল ঘোষণার অপেক্ষা।

/এমকে/এবিএম/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম