জবির প্রশাসনিক ভবন অবরুদ্ধ: কার্যক্রম স্থগিতের ঘোষণা প্রক্টরিয়াল বডির

জবি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৬, ১৩:৫৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৩:৫৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম ব্যাচের শিক্ষার্থীদের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করার ঘটনায় সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি লেখেন, কোনও ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই অযৌক্তিকভাবে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও লেখেন, এ কারণে শিক্ষার্থীদের যে সাময়িক বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে, সে জন্য প্রক্টরিয়াল বডি দুঃখ প্রকাশ করছে।

উল্লেখ্য, বিশেষ বৃত্তির দাবিতে রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে ২০তম ব্যাচের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। বেলা ১২টার দিকে ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন টানা প্রায় ২২ ঘণ্টা প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

/আরকে/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম