কান ধরিয়ে উঠবস 

ক্ষমা চেয়ে ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্রের 

ঢাবি প্রতিনিধি 
২৬ জানুয়ারি ২০২৬, ১৫:১৮আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৭:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে অনুপ্রবেশকারী বহিরাগতদের কান ধরিয়ে উঠবস করানোর ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। একই সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার নৈতিক দায় স্বীকার করে তিনি ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান। 

পোস্টে সর্বমিত্র চাকমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ও শারীরিক শিক্ষাকেন্দ্রে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশের ফলে সৃষ্ট নিরাপত্তা সংকটের চিত্র তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, মাঠটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত থাকলেও বহিরাগতদের কারণে প্রায়ই নারী শিক্ষার্থীরা হেনস্তার শিকার হন। এছাড়া মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা সেখানে নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। 

সর্বমিত্র তার পোস্টে বলেন, বহিরাগতরা নিয়মিত ঢাকা মেডিক্যাল কলেজের বিপরীত পাশের দেয়াল টপকে মাঠে প্রবেশ করে। তাদের নিষেধ করলে তারা উল্টো স্টাফদের লক্ষ্য করে ঢিল ছোড়ে। এসব বিষয়ে প্রশাসনকে বারবার জানালেও তারা কোনও দৃশ্যমান ব্যবস্থা নেয়নি; এমনকি এলাকাটিকে সিসি ক্যামেরার আওতায়ও আনা হয়নি। 

গত রবিবার বহিরাগত কিছু কিশোরকে কান ধরিয়ে উঠবস করানোর একটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই ছাত্র প্রতিনিধি। সে প্রসঙ্গে তিনি আজ বলেন, “প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি বহিরাগতদের কান ধরিয়ে উঠবস করাতে বাধ্য হই। এটি কোনোভাবেই আমার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। আমি স্বীকার করছি—এভাবে কাউকে শাস্তি দেওয়া আমার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।” 

পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন, আমি সে প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি। প্রশাসনের অসহযোগিতা এবং ব্যর্থতার দায় মাথায় নিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।” 

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
অধ্যাপক সাদেকা হালিমসহ ঢাবির ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
‘জুলাইবিরোধী’ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
জুলাইয়ে জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমান্তরালে আন্দোলন করেছে: নাহিদ ইসলাম 
সর্বশেষ খবর
‘শুধু রিলেই ক্ষমা?’ মোদিকে প্রশ্ন ককরোচ জনতা পার্টির প্রধানের
‘শুধু রিলেই ক্ষমা?’ মোদিকে প্রশ্ন ককরোচ জনতা পার্টির প্রধানের
কক্সবাজারে রোমাঞ্চের আড়ালে মৃত্যুফাঁদ, এবার আরেক পর্যটকের মৃত্যু
কক্সবাজারে রোমাঞ্চের আড়ালে মৃত্যুফাঁদ, এবার আরেক পর্যটকের মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনারই ধারাবাহিকতা: তথ্যমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধের চেতনারই ধারাবাহিকতা: তথ্যমন্ত্রী
সেপ্টেম্বর থেকে বাড়ছে চিপের দাম, অ্যান্ড্রয়েড ফোনের দামও কি বাড়বে?
সেপ্টেম্বর থেকে বাড়ছে চিপের দাম, অ্যান্ড্রয়েড ফোনের দামও কি বাড়বে?
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা