৫০তম বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে ৫টি বাসের ব্যবস্থা করলো জবি প্রশাসন 

জবি প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৬, ১৯:৫৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৯:৫৫

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে ৫টি রুটে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে বাসগুলো ছাড়বে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাস যাতায়াতের ৫টি রুট

১। জবি ক্যাম্পাস-মিরপুর ১০-জবি ক্যাম্পাস
চালক সুমন দাস
মোবাইল: ০১৭২৬-১৫০৩৮৯

২। জবি ক্যাম্পাস-নীলক্ষেত-শ্যামলী-মিরপুর ১-জবি ক্যাম্পাস
চালক মো. মনির হোসেন হাওলাদার
মোবাইল: ০১৭৭৩-৭৭৬৫৩২

৩। জবি ক্যাম্পাস-ফার্মগেট-মোহাম্মদপুর-জবি ক্যাম্পাস
চালক মো. শহিদুল ইসলাম
মোবাইল: ০১৭১২-১৬০৯২০

৪। জবি ক্যাম্পাস-মালিবাগ-মহাখালী-উত্তরা-জবি ক্যাম্পাস
চালক মো. মিলন হাওলাদার
মোবাইল: ০১৬৩৪-৩২৫৯৮২

৫। জবি ক্যাম্পাস-যাত্রাবাড়ী-ডেমরা-জবি ক্যাম্পাস
চালক মো. নাছির উদ্দিন
মোবাইল: ০১৬৮২-৮২২৫৩৬

উল্লেখ্য, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল ৩০ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশের 8টি বিভাগীয় শহরে একযোগে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এমকেএইচ/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী