জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে স্টারলিংক চালু

জবি প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) প্রতিনিধিদের উদ্যোগে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যার সমাধানে ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট এখন মৌলিক প্রয়োজন। কিন্তু দুঃখজনকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান ইন্টারনেট ব্যবস্থা অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, বিডিরেনের সঙ্গে চুক্তি থাকলেও আমরা প্রত্যাশিত মানের সেবা পাচ্ছি না। ফলে বিকল্প সমাধান হিসেবে নির্বাচনের আগেই স্টারলিংক নিয়ে চিন্তাভাবনা করি। আজ পরীক্ষামূলকভাবে ওপেন প্লেসে একটি স্টারলিংক সংযোগ স্থাপন করা হয়েছে, যাতে বিদ্যমান সেবার সঙ্গে তুলনা করে দেখা যায়, কোনটি আমাদের জন্য সবচেয়ে কার্যকর।

সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম, গবেষণা এবং অনলাইন শিক্ষাব্যবস্থার সঙ্গে ইন্টারনেট সরাসরি যুক্ত। বর্তমান পরিস্থিতিতে ধীরগতির ইন্টারনেট শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পরীক্ষামূলক উদ্যোগের মাধ্যমে আমরা একটি টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোতে চাই।

তিনি আরও বলেন, যে প্রযুক্তি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ভালো ফল দেবে, সেটিই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি রুম ও ল্যাবে বাস্তবায়নের জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা বলেন, এই উদ্যোগ কোনও প্রদর্শনী নয়, বরং তুলনামূলকভাবে যাচাই করার একটি প্রক্রিয়া। আমরা চাই, শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝুক কোন সেবাটি কার্যকর। শিক্ষার্থীদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

/আরকে/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম