নির্বাচন ও গণভোট উপলক্ষে ৫ দিনের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

জবি প্রতিনিধি 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৫ দিনের ছুটি পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই ছুটি শুরু হবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে এই ছুটির তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয় ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষণা করেছে। সেই প্রজ্ঞাপনের আলোকে এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্বাহী আদেশে আগামী ১০ ফেব্রুয়ারিও (মঙ্গলবার) ছুটি ঘোষণা করা হয়েছে।

শিক্ষার্থীরা ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে ছুটি শুরু করবেন। এরপর ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি এবং পরবর্তী দুই দিন (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় শিক্ষার্থীরা টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন। ১৫ ফেব্রুয়ারি (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি শুরু হবে। 

/এসটি/ 
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম