ক্যাম্পাসে রাজাকারবিরোধী গান বাজালেন বামপন্থি শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বামপন্থি শিক্ষার্থীদের একাংশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে গান বাজনা করেছে। পিকআপ ভ্যানে বক্স বসিয়ে সেগুলোতে গান বাজিয়ে ঢাবি ক্যাম্পাস ও আশেপাশের এলাকা প্রদক্ষিণ করেছে তারা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে শিক্ষার্থীরা এ আয়োজন শুরু করে। এরপর তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে ক্যাম্পাসের আশপাশের এলাকাও প্রদক্ষিণ করে। আর সন্ধ্যার দিকে তারা টিএসসিতে অবস্থান নেন। সেখানে তারা গানের সঙ্গে নাচেও।

শিক্ষার্থীরা এ সময় মূলত প্রিন্স মাহমুদের ‘রাজাকার আল-বদর কিছুই রবে না রে, সব রাজাকার ভাইসা যাইব বঙ্গোপসাগরে’ ও বিভিন্ন প্যারোডি গান বাজায়।

বামপন্থি শিক্ষার্থীদের এ আয়োজনের সঙ্গে যুক্ত এনামুল হাসান অনয় ঢাকা ট্রিবিউনকে বলেন, “একদিকে এইটা আনন্দের ব্যাপার যে জামায়াতের যে উচ্চবাচ্য তা আমরা দমিয়ে দিতে পেরেছি। কিন্তু, পুরোপুরি দমাতে পারিনি। কারণ জামায়াত এখন কার্যত বিরোধী দল।”

তিনি আরও বলেন, “জামায়াতের আত্মবিশ্বাস আমরা ভাঙতে পেরেছি। কারণ, বাংলাদেশের মানুষ জামায়াতকে হারাবেই এনি ডে এনি হাউ।”

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম গানের ভিডিও শেয়ার করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, “প্রয়োজনে গান আরও জোরে চালাও। আমারে গালি আরও দাও, কোনও সমস্যা নাই। কিন্তু, বাড়ি বাড়ি আক্রমণ ও দোকানপাট ভাঙচুর থামাও।” যদিও তিনি পরবর্তীতে পোস্টটি মুছে ফেলেন।

পোস্টের বিষয়ে অনয় বলেন, “উনি এই পোস্ট করতে পারেন। কিন্তু, পোস্ট করার আগে তার খেয়াল রাখা উচিৎ একাত্তরের গণহত্যায় কারা অংশীদার ছিল এবং একাত্তর পরবর্তী সময়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে রগ কাঁটা, সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও পোড়াও, সংখ্যালঘু নিপীড়ন, মববাজি এসব কারা করেছে বাংলাদেশের মানুষজন জানে।”

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম