তিন দিনের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদানের দাবি জকসুর 

জবি প্রতিনিধি 
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিশেষ (সম্পূরক) বৃত্তি আগামী তিন দিনের মধ্যে প্রদানের দাবিতে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বরাবর এই স্মারকলিপি দেয় জকসুর প্রতিনিধিরা। এসময় দুই দফা দাবি জানিয়েছেন তারা। 

স্মারকলিপিতে বলা হয়, গত বছরের মে মাসে যমুনার সামনে টানা তিন দিন অবস্থান কর্মসূচির মাধ্যমে বৃত্তির দাবি আদায় করেছিল শিক্ষার্থীরা। তখন সংশ্লিষ্ট মহল থেকে বৃত্তি প্রদানের আশ্বাস ও সিদ্ধান্ত প্রদান করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আজও সেই বিশেষ বৃত্তির টাকা শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। এতে শিক্ষার্থীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

তাদের দাবি, বিশেষ বৃত্তির বরাদ্দকৃত অর্থ আগামী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের হাতে বিতরণের জন্য জরুরি ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জকসুর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলন শেষে বিশেষ (সম্পূরক) বৃত্তির আওতায় এসেছে। তবে অর্থ মন্ত্রণালয়ের জটিলতা কাটিয়ে বৃত্তির টাকা এখন শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদনের পর বিশ্ববিদ্যালয় পাবে। এই দীর্ঘসূত্রিতা কেন? শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি দ্রুত প্রদানের জন্য আমরা তিন দিনের সময় দিয়ে স্মারকলিপি দিয়েছি। যদি এটা দিতে প্রশাসন ব্যর্থ হয়, আমরা কঠোর অবস্থানে যাবো।” 

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে সম্ভব করার মতো সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে বিশেষ বৃত্তির অর্থছাড়ের অথোরিটি জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ইউজিসি টাকাটা পেলে সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেবে। এরপর শিক্ষার্থীরা পাবেন।” 

/এসটি/ 
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী