দোলপূর্ণিমায় রঙের ছোঁয়ায় প্রাণবন্ত জবি ক্যাম্পাস 

‎জবি প্রতিনিধি 
০৩ মার্চ ২০২৬, ২০:১৯আপডেট : ০৩ মার্চ ২০২৬, ২০:১৯

‎বর্ণিল আয়োজনে দোলপূর্ণিমা উদযাপন করেছে ‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। ‎মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে সমাজবিজ্ঞান ও কলা অনুষদের মুক্তমঞ্চ প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। রঙ-আবিরে একে অপরকে রাঙিয়ে গান, নাচ ও আনন্দ-উচ্ছ্বাসে দিনটি উদযাপন করেন তারা। 

‎এ সময় খোলা প্রাঙ্গণে দলবদ্ধভাবে চলে উৎসবের আয়োজন। ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেওয়া শিক্ষার্থীরা আবির খেলায় মেতে ওঠেন— কেউ ছবি তোলেন, কেউ সাংস্কৃতিক পরিবেশনায় যুক্ত হন। 

শিক্ষার্থীরা জানান, পড়াশোনার চাপের মাঝে এমন উৎসব ক্যাম্পাসে ভিন্ন মাত্রা যোগ করে। এটি শুধু আনন্দের উপলক্ষ নয়, পারস্পরিক সম্প্রীতি ও বন্ধনেরও এক অনন্য প্রকাশ। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সুমন কুমার দাস বলেন, “কেন্দ্রীয় মন্দিরে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দোলযাত্রা পালন করা হয়েছে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি সাফল্যমণ্ডিত হয়েছে।” এই উৎসব পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।  

ছাত্র ঐক্য পরিষদের সভাপতি প্রিয়ন্ত স্বর্ণকার বলেন, “দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী কেন্দ্রীয় মন্দিরে আনুষ্ঠানিকভাবে দোলযাত্রা আয়োজন সম্ভব হয়েছে। উৎসব পালনের পাশাপাশি চলমান রমজান মাসকে বিবেচনায় রেখে অন্য ধর্মাবলম্বীদের প্রতি সম্মান বজায় রাখার চেষ্টা করা হয়েছে।” 

/এসটি/ 
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম