রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থীর ঈদ, উপহার ও গণভোজের আয়োজন

রাজশাহী প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ২১:০৯আপডেট : ২০ মার্চ ২০২৬, ২১:০৯

পরীক্ষা, চাকরির প্রস্তুতিসহ ব্যক্তিগত নানা কারণে বাড়ি ফিরতে পারেননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শতাধিক শিক্ষার্থী। তারা এবার ক্যাম্পাসেই ঈদ উদযাপন করবেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকা এসব শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধিদের যৌথ আয়োজনে থাকছে বিশেষ ঈদ উপহার ও গণভোজের আয়োজন।

চাকরির প্রস্তুতির কারণে ঈদে বাড়ি যাচ্ছেন না বাংলা বিভাগের শিক্ষার্থী আকাশ ইসলাম। তিনি বলেন, ‘সবাই মিলে নামাজে যাওয়া, খাবার খাওয়া, ছোটদের সালামি দেওয়া, পরিবারের সঙ্গে গল্পগুজব–এসব ভেবে মন বাড়িতে পড়ে রয়েছে। সামনে চাকরির পরীক্ষা, প্রস্তুতির জন্যই থাকতে হচ্ছে।’

আইন বিভাগের একক শিক্ষার্থী বলেন, ‘এপ্রিল মাসে বিজেএস-এর লিখিত পরীক্ষা আছে। এজন্য বাসায় যাওয়া হচ্ছে না। পরিবারের সবাইকে অনেক মিস করবো। তবুও বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যারা নিজ নিজ বাড়িতে যেতে পারছে না, এমন তিন শতাধিক শিক্ষার্থী ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এসব শিক্ষার্থীর জন্য ঈদ উপহার হিসেবে ছেলেদের জন্য পাঞ্জাবি এবং ছাত্রীদের জন্য থ্রি-পিসের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ‘ঈদের দিন সব শিক্ষার্থীকে নিয়ে একটি গণভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।’

ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ ঈদ উপহার

এ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে জিএস সালাহউদ্দিন আম্মার লিখেছেন, ‌‘রাবিয়ানরা গরু খাবে এবং বিকল্প ব্যবস্থাও থাকবে ইনশাআল্লাহ। এই পুরো আনন্দে আমাদের পাশে পেয়েছি আমাদের NovoCulture টিমকে। দেশের বাইরে থাকা কিছু ভাই আমাদের এই পুরো যাত্রার অর্থায়ন করেছেন। তাদের প্লাটফর্মই NovoCulture. আমরা বাস্তবায়নে সহযোগিতা করছি মাত্র।’

রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘শিক্ষার্থীদের পাশে রাকসু সব সময় থাকবে। এবার জিএস বা অন্য কেউ থাকলে কোরবানির ঈদে আমি থাকবো। এভাবে ভাগ করে আমরা শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবো।’

হলে থাকা শিক্ষার্থীদের তালিকা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঈদের দিন তাদের জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা রয়েছে।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে যেসব শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করবে, তাদের বিষয় নিয়ে আজ হল প্রভোস্ট কাউন্সিলে আলোচনা হয়েছে। সব শিক্ষার্থীর জন্য ঈদের দিন সকালে প্রশাসন ও হলের যৌথ উদ্যোগে বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে।’

তিনি আরও বলেন, ‘ঈদের ছুটির কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ক্যাম্পাসে অবস্থানকৃত শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের একটি টিম কাজ করছে।’

/এএম/ 
সম্পর্কিত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
জুলাই আন্দোলনবিরোধী অভিযোগে ৩০০ শিক্ষকের তালিকা জমা, তারা কারা?
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্ন দেখলাম, অপদার্থতার নজির: রাবির সাবেক উপাচার্য
সর্বশেষ খবর
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ
বিল পাস ও স্থায়ী কমিটি গঠনে সরকারের ভূমিকা নিয়ে টিআইবির উদ্বেগ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী