স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জুলাই ২০২৬, ২০:৪৮আপডেট : ২১ জুলাই ২০২৬, ২১:১৮

ভারতের মুম্বাইয়ের দাদারে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর প্রতিবাদ কর্মসূচি থেকে রাজনৈতিক কর্মী ও নিজের স্বামী ফাহাদ আহমাদ গ্রেফতার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সরকারের এমন পদক্ষেপের সমালোচনা করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ‘লজ্জাজনক পরিস্থিতি’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

সোমবার বিকালে চৈতভূমি থেকে ফাহাদ আহমাদসহ একাধিক আন্দোলনকারীকে আটক করে পুলিশ। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে স্বরা দেখান, পুলিশ ফাহাদকে নিয়ে যাচ্ছে এবং ফাহাদ পুলিশকে প্রশ্ন করছেন, কেন আমাকে গ্রেফতার করা হচ্ছে?

ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘২০২৬ সালের ২০ জুলাই বিকাল সাড়ে চারটায় মুম্বাইয়ের চৈতভূমি থেকে ফাহাদ ও অন্যান্য প্রতিবাদকারীদের পুলিশ আটক করে বর্তমানে মাহিম পুলিশ স্টেশনে নিয়ে রেখেছে। এটিই ভারতের গণতন্ত্র। অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতি।’

এর আগে পোস্ট করা অপর একটি ভিডিওতে ফাহাদকে পুলিশ ভ্যানের ভেতর থেকে ঘটনা বর্ণনা করতে দেখা যায়। সেই ভিডিওর ক্যাপশনে স্বরা লিখেছেন, ‘২০ জুলাই বিকাল সাড়ে চারটায় ফাহাদ আমাকে এই ভিডিওটি পাঠিয়ে পোস্ট করতে বলেছিল। মুম্বাইয়ের চৈতভূমিতে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর পুলিশ হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যারা একাত্মতা প্রকাশ করতে চান, তারা দয়া করে শান্তভাবে বিপুল সংখ্যায় চৈতভূমিতে গিয়ে যোগ দিন।’

২০২৩ সালের ৬ জানুয়ারি ভারতীয় বিশেষ বিবাহ আইনের অধীনে ফাহাদ আহমেদকে বিয়ে করেন স্বরা ভাস্কর।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’
‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানালেন স্কুলবন্ধু, সঙ্গে সঙ্গে সমাধান
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানালেন স্কুলবন্ধু, সঙ্গে সঙ্গে সমাধান
ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ
বিনোদন বিভাগের সর্বশেষ
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘ফিল্ম ডিরেক্টরস ডে’, পোস্টারে পোস্টারে সাজানো বিএফডিসি
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
‘বাহুবলি’র নায়িকার গোপন প্রেম, গর্ভপাতের জন্য চেয়েছিলেন ৭৫ লাখ টাকা
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
ছট পূজার দৃশ্যে হঠাৎ চোখে পানি, কেন আবেগাপ্লুত হলেন তামান্না
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত
‘হ্যারি পটার’ সিরিজে নতুন অভিনয়শিল্পী চূড়ান্ত