সড়ক-নৌপথে নিরাপত্তা নিশ্চিত না হলে আন্দোলনের হুঁশিয়ারি ‘মঞ্চ ২৪’-এর

ঢাবি প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ১৯:৪২আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১৯:৪২

সড়ক ও নৌপথে নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতসহ ছয় দফা দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে ‘নিরাপদ পরিবহন আন্দোলন’ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে পরিবহন ব্যবস্থার চরম অব্যবস্থাপনার কারণে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। দৌলতদিয়াসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ২০টিরও বেশি বড় দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তিনি দাবি করেন, এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়; বরং অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ফল।

তিনি আরও বলেন, প্রাণহানির পর সরকার মাত্র ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে, যা কোনোভাবেই যথেষ্ট নয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সমন্বিত ও মানবিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

হাদি হত্যা প্রসঙ্গে ফারুকী বলেন, হত্যাকারীদের গ্রেফতার ইতিবাচক হলেও তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই।

সংবাদ সম্মেলনে সংগঠনটির উপদেষ্টা লে. কর্ণেল ফেরদৌস আজিজ বলেন, আসামিদের সীমান্ত পাড়ি দেওয়ার ঘটনা একটি সাজানো ‘নাটক’। তিনি বলেন, বর্তমান সরকার সরাসরি দায়ী না হলেও আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দায়িত্ব সরকারের ওপরই বর্তায়।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ১৫ কার্যদিবসের মধ্যে হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা, নিরপেক্ষ উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন, আসামিদের সীমান্ত অতিক্রমে সহযোগীদের চিহ্নিত করে প্রকাশ ও গ্রেফতার।

এছাড়া ভারতে ইউএপিএ আইনের কারণে বিচার বিলম্ব এড়াতে বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের ফেরত আনার দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণার দাবিও জানানো হয়।

/এমএএল/
সম্পর্কিত
অধ্যাপক সাদেকা হালিমসহ ঢাবির ৩ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
‘জুলাইবিরোধী’ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
ইসি সচিবালয়ে সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জামায়াতের
সর্বশেষ খবর
হঠাৎ বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে কেন
হঠাৎ বোমা আতঙ্ক ছড়ানো হচ্ছে কেন
সেউতা সীমান্তে প্রাণহানি বেড়ে ৬৭, মরক্কোয় ফেরানো হচ্ছে অভিবাসীদের
সেউতা সীমান্তে প্রাণহানি বেড়ে ৬৭, মরক্কোয় ফেরানো হচ্ছে অভিবাসীদের
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
বাসযাত্রায় বমির সমস্যা, জেনে নিন প্রতিরোধের সহজ উপায়
বাসযাত্রায় বমির সমস্যা, জেনে নিন প্রতিরোধের সহজ উপায়
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ