আন্তর্জাতিক প্রকাশনায় অবদান 

ভিসি’স রিসার্চ অ্যাওয়ার্ডে মনোনীত ড. নিস্তার জাহান কবীর

জবি প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ১৩:৩৪আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৩:৩৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর ‘ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার ২০২৩-২০২৪’-এর জন্য মনোনীত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০২৩ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব আরব অ্যান্ড মুসলিমে’ প্রকাশিত তার গবেষণা প্রবন্ধ “দে আর আস: ওরিয়েন্টালিস্ট পার্সপেক্টিভ চ্যালেঞ্জড ইন নিউজিল্যান্ড নিউজ পেপারস কভারেজের’’ জন্য তিনি এ সম্মাননায় ভূষিত হচ্ছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ড. নিস্তার জাহান কবীরের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

বধবার ( ৮ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১১ তলায় জেএনইউ কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে এ পুরস্কার দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানরা অনুষ্ঠানে অংশ নেবেন।

/এমএএল/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম