জবির ডিনস অ্যাওয়ার্ডে মনোনীত ১০৪ শিক্ষার্থী, সিজিপিএ ৪ পেলেন আভা রহমান

জবি প্রতিবেদক
১৫ জুন ২০২৬, ১০:৩৩আপডেট : ১৫ জুন ২০২৬, ১০:৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতকে সর্বোচ্চ ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ চার শিক্ষাবর্ষে মোট ১০৪ জন শিক্ষার্থী ‘ডিনস অ্যাওয়ার্ড’-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।  মনোনীতদের মধ্যে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগের শিক্ষার্থী আভা রহমান।

রবিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন ও ডেপুটি রেজিস্ট্রার মোল্লা মেজবাহ উদ্দীন দারাঈনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্নাতক (সম্মান) ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ অনুষদভিত্তিক সর্বোচ্চ মেধাবীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ জুন বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত শিক্ষার্থীদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬-২০১৭ ও ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রতিটিতে ২৫ জন করে মোট ৫০ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ২৬ জন এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে সর্বোচ্চ ২৮ জন শিক্ষার্থী এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন।

অনুষদভিত্তিক তালিকায় কলা অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ, বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ এবং চারুকলা অনুষদের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে কলা অনুষদে ৪ জন, বিজনেস স্টাডিজ অনুষদে ৪ জন, বিজ্ঞান অনুষদে ৩ জন, সামাজিক বিজ্ঞান অনুষদে ৪ জন, আইন অনুষদে ১ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে ৭ জন এবং চারুকলা অনুষদে ১ জন মনোনীত হয়েছেন।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে কলা অনুষদে ৫ জন, বিজনেস স্টাডিজ অনুষদে ৪ জন, বিজ্ঞান অনুষদে ৩ জন, সামাজিক বিজ্ঞান অনুষদে ৪ জন, আইন অনুষদে ১ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে ৭ জন এবং চারুকলা অনুষদে ১ জন শিক্ষার্থী এ গৌরব অর্জন করেছেন।

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদে ৬ জন, বিজনেস স্টাডিজ অনুষদে ৪ জন, বিজ্ঞান অনুষদে ৪ জন, সামাজিক বিজ্ঞান অনুষদে ৪ জন, আইন অনুষদে ১ জন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে ৭ জন এবং চারুকলা অনুষদে ১ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে কলা অনুষদে ৬ জন, বিজনেস স্টাডিজ অনুষদে ৪ জন, বিজ্ঞান অনুষদে ৫ জন, সামাজিক বিজ্ঞান অনুষদে ৫ জন এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে ৭ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

এবারের মনোনীতদের মধ্যে অনন্য কৃতিত্ব অর্জন করা অণুজীববিজ্ঞান (মাইক্রোবায়োলজি) বিভাগের শিক্ষার্থী আভা রহমান স্নাতক শিক্ষাজীবনে ৪.০০ এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করে তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন, যা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবজনক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের আরও বেশি মনোযোগী হতে এবং ভবিষ্যতে নিজেদের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটাতে অনুপ্রাণিত করবে।

/ইউএস/
সম্পর্কিত
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
জবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই: সভাপতি নজরুল ও সম্পাদক আরাফাত
সর্বশেষ খবর
ভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
কী, কেন, কীভাবেভারতে শিক্ষা সংস্কারের দাবিতে কেন প্রতিবাদ করছে জেন-আলফা
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
জনগণের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত
সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে