জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক মাঈন উদ্দিন

জবি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মাঈন উদ্দিন। অধ্যাপক হাবিবা সুলতানার চেয়ারম্যান নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় তাকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞাপ্তিতে তার নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

অধ্যাপক ড. মাঈন উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং এস্তোনিয়ার তালিন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনের শুরুতে তিনি ইউনিসেফ, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশসহ দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন। ২৭তম বিসিএসে বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেও ওই বিসিএস বাতিল হওয়ায় যোগদান করতে পারেননি। পরে পুনরায় অনুষ্ঠিত বিসিএস পরীক্ষায় ইকোনোমিক ক্যাডারে নির্বাচিত হয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনে সহকারী প্রধান হিসেবে যোগ দেন। সেখানে প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে সরকারি চাকরি ছেড়ে দেন তিনি। ২০১০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তার একাডেমিক ও শিক্ষকতা জীবনের সূচনা হয়।

নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভাগের শিক্ষা, গবেষণা ও একাডেমিক পরিবেশকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন অধ্যাপক ড. মাঈন উদ্দিন।

এ লক্ষ্যে বিভাগে নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম, গবেষণা কর্মশালা ও একাডেমিক আলোচনার আয়োজনের ওপর গুরুত্ব দিতে চান তিনি। পাশাপাশি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর নৃবিজ্ঞান বিভাগের পাঠ্যক্রম পর্যালোচনা করে সময়োপযোগী ও আধুনিক কারিকুলাম প্রণয়নের পরিকল্পনা রয়েছে তার।

/আরকে/
সম্পর্কিত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তা বরখাস্ত
পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টরের হাতে তুলে দিলো ছাত্রদল
জবির শীতকালীন ছুটি বাতিল, অন্তর্ভুক্ত হবে রমজানে
সর্বশেষ খবর
সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকরা
সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকরা
দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
তিন ইসরায়েলি ও চার সংগঠনের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
তিন ইসরায়েলি ও চার সংগঠনের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
এবার জঙ্গিগোষ্ঠীর নিশানায় অমিতাভ
এবার জঙ্গিগোষ্ঠীর নিশানায় অমিতাভ
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’