জবির ১৭ যানবাহনে চালু হচ্ছে আধুনিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম

জবি প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ১৫:৩২আপডেট : ২৯ জুন ২০২৬, ১৫:৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিজস্ব পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি বাস, মিনিবাস ও মাইক্রোবাসে জিপিএসভিত্তিক ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে যানবাহনের রিয়েল টাইম অবস্থান নির্ণয়, গতি ও মাইলেজ পর্যবেক্ষণ, ইনারশিয়া নেভিগেশন সিস্টেম, প্রযুক্তির মাধ্যমে কার্যকর পারফরম্যান্স, দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ফ্লিট রিপোর্ট (এক্সেল ও পিডিএফ ফরম্যাটে) তৈরি, জরুরি পরিস্থিতিতে নির্ধারিত ফোন নম্বরে সতর্কবার্তা পাঠানোর জন্য প্যানিক বাটন সুবিধা, লাইভ ট্রাফিক আপডেট এবং ২৪ ঘণ্টা হেল্পলাইন সাপোর্ট থাকবে।

এ কার্যক্রম বাস্তবায়নের জন্য অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২ জুলাইয়ের মধ্যে প্রতিষ্ঠানের অভিজ্ঞতাপত্র সংযুক্ত করে নিজস্ব প্যাডে লিখিত আবেদন পরিবহন প্রশাসকের বরাবর জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, ট্র্যাকিং সিস্টেম চালু হলে পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরাপত্তা এবং যানবাহনের কার্যকর তদারকি আরও সহজ হবে।

/আরকে/
সম্পর্কিত
জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজের ভূমিকা জরুরি: জবি উপাচার্য
‘দেশ পরিচালনায় তেলের জোর নয়, মাথার জোর প্রয়োজন’
অবশেষে খোঁজ পাওয়া গেলো জবি শিক্ষার্থী সিরাজুল ইসলামের  
সর্বশেষ খবর
পৃথিবীতে নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী
পৃথিবীতে নবাগত শিশুকে স্বাগত জানিয়ে গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী
কিছু ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর 
কিছু ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর 
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব
আপাতত হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান, চলবে আলোচনা
আপাতত হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান, চলবে আলোচনা
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’