অবশেষে খোঁজ পাওয়া গেলো জবি শিক্ষার্থী সিরাজুল ইসলামের  

জবি প্রতিনিধি 
২৫ জুন ২০২৬, ১৫:২২আপডেট : ২৫ জুন ২০২৬, ১৫:৫৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামের খোঁজ পাওয়া গেছে। 

গত বৃহস্পতিবার (১৮ জুন) তিনি নিখোঁজ হয়েছিলেন। এর এক সপ্তাহ পর বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধান মেলে তার। জানা যায়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের সামনে থেকে উদ্ধার করা হয় তাকে। 

নিখোঁজ শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, “আমি কেরানীগঞ্জ থেকে এখানে এসেছি। আমার মাথা এখন কাজ করছে না। আমি জানাতে পারছি না।”  

নিখোঁজের বাবা আবুল কালাম বলেন, “আমাকে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে জানানো হয়, আমি সিরাজ ‘আমি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আছি’। তখন আমি বলি, ‘আমি ভার্সিটিতে আছি’। জবাবে তিনি বলেন, ‘আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভার্সিটির দিকে আসতেছি’। পরে জানা যায়, তিনি ভার্সিটির গেটে গিয়ে অসুস্থ বোধ করায় সেখান থেকে চলে যান। এরপর সিরাজের সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি। এখনও এই বিষয়ে তার সঙ্গে বিস্তারিত কোনও কথা হয়নি। ঘটনাটি হাজারীবাগ এলাকায় ঘটেছিল। যতদূর জানা গেছে, তিনি কোনও ধরনের হয়রানির শিকার হননি। সবাই বিভিন্নভাবে তাকে খুঁজে বের করার চেষ্টা করেছে। দায়িত্বে থাকা এসআইও যথেষ্ট চেষ্টা করেছেন। তিনি সারাদিন বিষয়টি নিয়ে কাজ করেছেন এবং আমাদের কোনও ধরনের হয়রানি করেননি।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, “শিক্ষার্থী সিরাজ কয়েকদিন নিখোঁজ থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগে ছিল। বিষয়টি জানার পরপরই প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠন ও সাংবাদিকদের নিয়ে জরুরি বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা চাওয়া হয় এবং প্রক্টরের নেতৃত্বে একটি টিম ধানমন্ডি থানায় কাজ করে।” সবার সম্মিলিত প্রচেষ্টায় সিরাজকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়া গেছে জানিয়ে তিনি পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

/এসও/এসটি/ 
সম্পর্কিত
মিটফোর্ডে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ, কর্মবিরতিতে ইন্টার্নরা
নিখোঁজ জবি শিক্ষার্থীর বিষয়ে সর্বশেষ যা জানা গেলো
ঐক্যে বৈচিত্র্যই বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি: সংস্কৃতিমন্ত্রী
সর্বশেষ খবর
‘হাম ও শিশুমৃত্যু কমাতে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার’
‘হাম ও শিশুমৃত্যু কমাতে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার’
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
টিআইবির প্রতিবেদনঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
স্কলাসটিকায় দুদিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী
স্কলাসটিকায় দুদিনব্যাপী ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী
প্রাথমিক শিক্ষায় সাংস্কৃতিক চর্চা বাড়াতে নতুন উদ্যোগ সরকারের: ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষায় সাংস্কৃতিক চর্চা বাড়াতে নতুন উদ্যোগ সরকারের: ববি হাজ্জাজ
সর্বাধিক পঠিত
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে
তিন গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কোন দল কার মুখোমুখি হচ্ছে