জবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক আইনুল ইসলাম 

জবি প্রতিনিধি
০৮ জুলাই ২০২৬, ১৭:১২আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৭:১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। 

মঙ্গলবার (৭ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের বর্তমান ডিনের মেয়াদ চলতি মাসের ১১ তারিখে দুই বছর পূর্ণ হবে। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে পরবর্তী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো।

এই আদেশ আগামী ১২ জুলাই, ২০২৬ তারিখ হতে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলে অফিস আদেশে জানানো হয়। 

নব নির্বাচিত ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, ‘‘সমাজবিজ্ঞানে অনুষদের ডিনের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এখানে আমার প্রধান লক্ষ্য হবে শিক্ষার মানকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া। এ লক্ষ্যে যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, আমি আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলদের সঙ্গে তা বাস্তবায়নে কাজ করবো।’’

তিনি আরও বলেন, দক্ষ, যোগ্য ও যুগোপযোগী জ্ঞানভিত্তিক মানবসম্পদ গড়ে তুলতে অনুষদের প্রতিটি বিভাগে শিক্ষা, গবেষণা  এবং একাডেমির কার্যক্রমের মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবো।’’

/এমএএল/
সম্পর্কিত
‘জুলাই কোনও বজ্রপাত নয়, দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি’
জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, সাংবাদিকসহ আহত ১৩
ফান্ড চায় জকসু, বাজেট দিতে বললো জবি প্রশাসন 
সর্বশেষ খবর
পাওয়ার র‍্যাঙ্কিং: শীর্ষে ফ্রান্স, শক্তি দেখাচ্ছে ইংল্যান্ড, নড়বড়ে আর্জেন্টিনা
পাওয়ার র‍্যাঙ্কিং: শীর্ষে ফ্রান্স, শক্তি দেখাচ্ছে ইংল্যান্ড, নড়বড়ে আর্জেন্টিনা
সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক, ফিরবেন কীভাবে
সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক, ফিরবেন কীভাবে
দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ইউএপি-ডিপিডিটি
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ইউএপি-ডিপিডিটি
সর্বাধিক পঠিত
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
পে স্কেল: মূল বেতন এক ধাপে
পে স্কেল: মূল বেতন এক ধাপে
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল
উত্তরপত্রে নম্বর কম-বেশি দিলে দুই বছরের জেল
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে
৭ ঘণ্টা পরিবার নিয়ে ট্রেনের ভেতরে আটকা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে