গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ইউএপি-ডিপিডিটি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ জুলাই ২০২৬, ১৮:৪৫ আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৮:৪৫

গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) সুরক্ষা জোরদারে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) একটি সমঝোতা স্মারক সই করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) ইউএপির উপাচার্যের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও প্রশিক্ষণ কর্মসূচিতে ইউএপিতে একটি টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি) প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়। প্রস্তাবিত এ কেন্দ্র গবেষকদের উদ্ভাবন কার্যক্রমে সহায়তা, বৈশ্বিক পেটেন্ট তথ্যভান্ডারে প্রবেশাধিকার এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, গবেষক ও উদ্ভাবকদের পেটেন্ট, শিল্প-নকশা এবং ট্রেডমার্ক নিবন্ধনে সহযোগিতা দিতে ইউএপিতে ডিপিডিটির একটি সহায়তা কার্যালয় প্রতিষ্ঠায় অধিদফতর আগ্রহী।

তিনি বলেন, টিআইএসসি প্রতিষ্ঠিত হলে গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ আরও শক্তিশালী হবে এবং গবেষকরা আন্তর্জাতিক পেটেন্ট তথ্য ও প্রযুক্তিগত সম্পদ ব্যবহারের সুযোগ পাবেন।

তিনি ইউএপির আধুনিক ফার্মেসি গবেষণাগার এবং শিল্প খাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সহযোগিতার প্রশংসা করে বলেন, উদ্ভাবন, ব্যবসা সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য মেধাস্বত্ব সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইউএপির স্কুল অব ফার্মেসির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং শিক্ষক ও গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট সুরক্ষা সহজতর হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা ইউএপিকে নিজস্ব মেধাস্বত্ব নীতিমালা (আইপি পলিসি) প্রণয়নের আহ্বান জানান। তিনি বলেন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো শক্তিশালী মেধাস্বত্ব কাঠামোর মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ সমঝোতা স্মারক সেমিনার, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে।

ইউএপির স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমঝোতা চুক্তির মাধ্যমে গবেষণা, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং গবেষণাগার ব্যবহারে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ইউএপির স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এম এ বাকী খলিলী বলেন, এ অংশীদারত্বের মাধ্যমে গবেষকেরা পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক সম্পর্কে আরও ভালো ধারণা অর্জন করবেন এবং তাদের উদ্ভাবন কার্যকরভাবে সুরক্ষিত করতে পারবেন।

ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া ইউএপিতে ডিপিডিটির সহায়তা কার্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের জন্য মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং ডিপিডিটি'র উপ-পরিচালক (পেটেন্ট) মো. হাবিবুর রহমানকে ধন্যবাদ জানান। তিনি ইউএপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তির (এমওএ) প্রস্তাবকে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় গবেষণাগার ও গবেষণা সুবিধা বিনিময় কর্মসূচি চালুর প্রস্তাব দেন।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রে পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড, জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রে পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড, জরুরি অবস্থা জারি
নদীতে মাছ ধরে সংসার চলে, সেই পরিবারের মেয়েই এখন জাতীয় চ্যাম্পিয়ন
নদীতে মাছ ধরে সংসার চলে, সেই পরিবারের মেয়েই এখন জাতীয় চ্যাম্পিয়ন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী