'ভবিষ্যতের সাংবাদিকতা হবে অনলাইনভিত্তিক'

মাজেদুল হক, স্টেট বিশ্ববিদ্যালয়
১৩ এপ্রিল ২০১৬, ১৪:৩৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৪:৪১

স্টেট বিশ্ববিদ্যালয়

বিশ্বে অনলাইন সাংবাদিকতার ভবিষ্যৎ উজ্জ্বল বলে মন্তব্য করেছেন প্রথম আলোর অনলাইনের সহ-সম্পাদক সাইফুল সামিন।

মঙ্গলবাল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)র জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ (জেসিএমএস) ও নলেজ অ্যান্ড নেটওয়ার্কিং ক্লাবের উদ্যোগে ‘অনলাইন জার্নালিজম: ডায়নামিক্স, প্রোসপেক্টস অ্যান্ড চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সামিন বলেন, বর্তমানে বিশ্বের সবগুলো পত্রিকায় নিজেদের অনলাইন ভার্সন রেখেছে। যারা অনলাইনে নেই তারা মূলত প্রতিযোগিতা থেকে হারিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিশ্বের অনেকগুলো ঐতিহ্যবাহী পত্রিকা প্রিন্ট বন্ধ করে দিয়ে অনলাইনে প্রকাশিত হচ্ছে। তবে আমাদের দেশে যদিও অনলাইনকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু আগামীর দিনগুলো হবে মূলত অনলাইন মিডিয়ার যুগ।

তিনি বলেন, ১৯৬৩ সালে অনলাইন মিডিয়ার যাত্রা শুরু হলেও বাংলাদেশে তা ১৯৯৭ সালে ডেইলি স্টারের মাধ্যমে যাত্রা শুরু করে। তবে ২০০৪ সালে শুধু অনলাইন মিডিয়া হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশের সবগুলো, পত্রিকা, টেলিভিশন ও রেডিও স্টেশন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য অনলাইন ভার্সন রেখেছে।

সামিন বলেন, বাংলাদেশে অনলাইন মিডিয়ার কোন নীতিমালা নেই। এতে করে কর্ম ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। সুনির্দিষ্ট দিক নির্দেশনা না থাকায় চাকরির অস্তিত্ব নিয়েও কখনো কখনো সমস্যায় পড়তে হয়।

এসময় বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম