জবিতে ৬৪২ গবেষককে ৯৬ লাখ টাকার গবেষণা অনুদান 

জবি প্রতিনিধি 
২০ জুলাই ২০২৬, ২৩:৩৫আপডেট : ২০ জুলাই ২০২৬, ২৩:৩৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাস্টার্স (থিসিস), এমফিল ও পিএইচডি পর্যায়ের ৬৪২ জন শিক্ষার্থীকে মোট ৯৫ লাখ ৬৬ হাজার ৪০ টাকা গবেষণা অনুদান দেওয়া হয়েছে। 

সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে গবেষণা অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুদানের অর্থ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কের (ইএফটিএন) মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, “একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে গবেষণার কোনও বিকল্প নেই। তাই শিক্ষা ও গবেষণায় আরও বেশি মনোযোগী হতে হবে।” তিনি জানান, আগের শিক্ষাবর্ষের তুলনায় এবার গবেষণায় প্রায় দ্বিগুণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।  

উপাচার্য আরও বলেন, “দীর্ঘ ২১ বছরের পথচলায় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতাও কামনা করেন তিনি। 

বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে উপাচার্য বলেন, “ইতোমধ্যে ডিনস অ্যাওয়ার্ড, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, গবেষণা অ্যাওয়ার্ড, মেধা ও আবাসন বৃত্তি প্রদান, নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই ক্লাস ও পরিচয়পত্র বিতরণ, আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) বিষয়ক প্রশিক্ষণ এবং অনলাইনে একাডেমিক ডকুমেন্টের জন্য আবেদন মডিউল চালু করা হয়েছে।” শিগগিরই ‘কুইক রেসপন্স’ অ্যাপও উদ্বোধন করা হবে বলে জানান তিনি। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “গবেষণার মান নিশ্চিত করতে সবাইকে আরও মনোযোগী হতে হবে।” এই অনুদান গবেষণার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক এবং গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মাস্টার্স (থিসিস) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৪৯৮ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৯ হাজার ৯৮০ টাকা, এমফিল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৪৯ জনকে জনপ্রতি ২৪ হাজার টাকা এবং বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ৯৫ জন পিএইচডি গবেষককে জনপ্রতি ৩৬ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৬৪২ জন গবেষকের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫ লাখ ৬৬ হাজার ৪০ টাকা।  

/এসটি/ 
সম্পর্কিত
জবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক শাওলী মাহবুব
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
চাপের মুখে দায়িত্ব ছাড়লেন জবি সমাজ বিজ্ঞানের ডিন
সর্বশেষ খবর
ককরোচ পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, সংসদের ভেতরে কী ঘটেছে
ককরোচ পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, সংসদের ভেতরে কী ঘটেছে
জুলাই পদযাত্রার শিডিউল পরিবর্তন করলো এনসিপি  
জুলাই পদযাত্রার শিডিউল পরিবর্তন করলো এনসিপি  
মঞ্চে এল বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এল বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
‘সবচেয়ে বড় আফসোস, আমরা এখনও বিচার পেলাম না’
‘সবচেয়ে বড় আফসোস, আমরা এখনও বিচার পেলাম না’
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন