চাপের মুখে দায়িত্ব ছাড়লেন জবি সমাজ বিজ্ঞানের ডিন

জবি প্রতিনিধি
১৯ জুলাই ২০২৬, ১৮:৪০আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১৮:৪০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আইনুল ইসলাম পদত্যাগ করেছেন। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে তাকে ঘিরে শিক্ষার্থীদের একাংশের প্রতিবাদ, বিক্ষোভ ও অপসারণের দাবিতে কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের পরপরই জুলাই আন্দোলনকালে তার ভূমিকা নিয়ে বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের একটি অংশ আপত্তি তোলে এবং উপাচার্যের কাছে স্মারকলিপি দেন।

গত ১৬ জুলাই সমাজবিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীদের একাংশ তাকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে ডিন পদ থেকে অপসারণের দাবি জানান। কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীদের চাপের মুখে তিনি ডিন কার্যালয় ত্যাগ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত তিন পৃষ্ঠার লিখিত বক্তব্যে বলা হয়, ড. আইনুল ইসলামকে ঘিরে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একইসঙ্গে প্রশাসন শিক্ষকদের প্রতি ভীতি প্রদর্শন, হেনস্তা বা বিচারবহির্ভূত আচরণের বিরোধিতা করে সমস্যার প্রাতিষ্ঠানিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে।

প্রশাসনের বক্তব্যে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহীদ ও আহতদের আত্মত্যাগ এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অনুভূতির প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে কোনও অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথাযথ তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুসরণ করা হবে।

উল্লেখ্য, ড. আইনুল ইসলামের নিয়োগের পর থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আন্দোলন শুরু হয়। সর্বশেষ তার পদত্যাগের মধ্য দিয়ে বিষয়টি নতুন মোড় নিয়েছে।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনও বক্তব্য দিতে চাই না। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে।’

/আরকে/
সম্পর্কিত
জবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক শাওলী মাহবুব
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে জবি ক্যাম্পাস ছাড়লেন অধ্যাপক আইনুল ইসলাম
সর্বশেষ খবর
এ কেমন আর্জেন্টিনা!
এ কেমন আর্জেন্টিনা!
মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা ইয়ামালের
মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা ইয়ামালের
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
পরাজয়ের পর যা বললেন আর্জেন্টাইন কোচ
পরাজয়ের পর যা বললেন আর্জেন্টাইন কোচ
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার