ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে ‘গোপন তৎপরতা’র অভিযোগ, খতিয়ে দেখতে কমিটি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ আগস্ট ২০২৬, ০৩:৫৩আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৩:৫৩

রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগ ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষকের বিষয় খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন বিজ্ঞান অনুষদের ডিন ও আইন অনুষদের ডিন। কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে সার্বিক তথ্য পর্যালোচনা করে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ করবে। ইতোমধ্যে কমিটি কার্যক্রম শুরু করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার লক্ষ্যে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতার অভিযোগের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে।

ওই প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯২ জন শিক্ষক এ ধরনের গোপন তৎপরতায় জড়িত থাকার কথা উল্লেখ করা হয়। তাদের মধ্যে ইতোমধ্যে ৫৮ জন শিক্ষকের নাম শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনাক্ত হওয়া শিক্ষকদের বিষয় কমিটি খতিয়ে দেখবে। এ ছাড়া আরও কোনও শিক্ষকের নাম শনাক্ত হলে তাদের বিষয়ও কমিটি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে।

কমিটি সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে করণীয় সম্পর্কে সুপারিশ দেবে।

/এম/
সম্পর্কিত
ঢাবির আইলেটের বেহাল দশা, পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল
ঢাবির ছাত্রী হলে রাতে চলাচলে বিধিনিষেধ বাতিলে আল্টিমেটাম
সর্বশেষ খবর
জাহাজ শিল্পে পরিবেশ ও শ্রমিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ
জাহাজ শিল্পে পরিবেশ ও শ্রমিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ
১৫ লাখ টাকা বোনাস পাচ্ছেন ফর্টিসের খেলোয়াড়রা
১৫ লাখ টাকা বোনাস পাচ্ছেন ফর্টিসের খেলোয়াড়রা
ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের
ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ‘অব্যবস্থাপনা’কে দায়ী করলেন হাসনাত আব্দুল্লাহ
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ‘অব্যবস্থাপনা’কে দায়ী করলেন হাসনাত আব্দুল্লাহ
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের