রাবির হলে মশারির ওপর বিষধর সাপ

রাবি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের একটি কক্ষে টাঙানো মশারির ওপর থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে হলের ১২১ নম্বর কক্ষে সাপটি দেখতে পান শিক্ষার্থীরা।

জানা গেছে, সাপটি দেখতে পাওয়ার পর স্বেচ্ছাসেবী সংগঠন সোয়ানের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বন বিভাগের নির্দেশনা অনুযায়ী সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সামিত ও সাজ্জাদ নামে দুই স্বেচ্ছাসেবক সাপটি উদ্ধার করেন। উদ্ধারকারীরা জানান, সাপটি ‘পাতি কালাচ’ বা ‘পাতি কেউটে’ প্রজাতির এবং এটি বিষধর।

উদ্ধারকারী সাজ্জাদ জানান, কালাচ সাপ অনেক সময় খাবারের সন্ধানে কিংবা আশ্রয়ের জন্য মানুষের বসতঘরে এবং বিছানায় উঠে আসতে পারে। এ ধরনের সাপের উপস্থিতি এড়াতে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রাতে মশারি বিছানার সঙ্গে ভালোভাবে গুঁজে ঘুমানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সোয়ানের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, প্রশিক্ষণ ও বন বিভাগের নির্দেশনা ছাড়া কেউ যেন কোনও অবস্থাতেই বন্যপ্রাণী ধরতে বা স্পর্শ করতে না যান। এতে সাপের কামড়সহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।

/আরকে/
সম্পর্কিত
আম্মারের দাফতরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ রাবি শিবির সভাপতির
অধ্যাপক প্রভাস কুমার চাকরিচ্যুত
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
সর্বশেষ খবর
গুহার অন্ধকারে লুকিয়ে হাজার বছরের ইতিহাস
গুহার অন্ধকারে লুকিয়ে হাজার বছরের ইতিহাস
মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র
মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র
৩-৪ ঘণ্টা লোডশেডিংয়ে হাসপাতালে রোগীদের কষ্ট, ভরসা হাতপাখা
শেবাচিমের মেডিসিন বিভাগ৩-৪ ঘণ্টা লোডশেডিংয়ে হাসপাতালে রোগীদের কষ্ট, ভরসা হাতপাখা
বেনজেমা-পগবা-রামোস-সানচোরা বেকার, কেমন হবে ফ্রি এজেন্ট একাদশ?
বেনজেমা-পগবা-রামোস-সানচোরা বেকার, কেমন হবে ফ্রি এজেন্ট একাদশ?
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক