‘রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দিবো’, এমপি ফজলুরের বক্তব্যের প্রতিবাদ জকসুর

জবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:১০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:১০

‘রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দিবো’, চাকরির ভাইভা নিয়ে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফের সই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফজলুর রহমানের একটি বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইভায় ফোন করে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছেন।

জকসুর মতে, একজন সংসদ সদস্যের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য ছাত্রসমাজ প্রত্যাশা করে না। এ ধরনের বক্তব্য তার পদের পরিপন্থী এবং চাকরির নিয়োগপ্রক্রিয়া নিয়ে চাকরিপ্রার্থী শিক্ষার্থী ও তরুণদের মধ্যে অনাস্থা তৈরি করতে পারে।

জকসু বলেছে, সরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া কোনো ব্যক্তি বা রাজনৈতিক প্রভাবের ওপর নির্ভরশীল না হয়ে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হওয়া জরুরি। দেশের অসংখ্য শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের সামনে একজন জনপ্রতিনিধির কাছ থেকে ব্যক্তিগত প্রভাব বিস্তারের ইঙ্গিতপূর্ণ বক্তব্য উদ্বেগজনক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগ পরীক্ষায় ব্যক্তিগত বা রাজনৈতিক প্রভাবের সুযোগ থাকলে প্রতিযোগিতামূলক নিয়োগব্যবস্থার প্রতি চাকরিপ্রার্থীদের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ ঘটনায় ফজলুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে জকসু।

একই সঙ্গে দেশের সব নিয়োগ পরীক্ষায় মেধা, যোগ্যতা, স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব যেন নিয়োগপ্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

/ইউএস/
সম্পর্কিত
জবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
জবিতে সংঘর্ষ ও রিকশাচালককে মারধরের প্রতিবাদ ছাত্র ফ্রন্টের
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
সর্বশেষ খবর
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
ইসিতে লেবার পার্টি, যেসব দাবি জানালো দলটি
ইসিতে লেবার পার্টি, যেসব দাবি জানালো দলটি
অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ‘অ্যাসিটেট টো’ আমদানি, ১৬ কোটি টাকা রাজস্ব আদায়
অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ‘অ্যাসিটেট টো’ আমদানি, ১৬ কোটি টাকা রাজস্ব আদায়
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা