ডা. মোরশেদ চৌধুরী স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে শোকসভা

মেহেদী তারেক, গণ বিশ্ববিদ্যালয়
১৮ এপ্রিল ২০১৬, ১৫:৩১আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৫:৩৪

গণবি

বীর মুক্তিযোদ্ধা, গণ বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক প্রধান ও সিনিয়র সহযোগী অধ্যাপক ডা. মোরশেদ চৌধুরী স্মরণে ১৬ এপ্রিল, শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ।

শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. মোরশেদ চৌধুরীর দীর্ঘদিনের সহকর্মী ও গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. আশরাফ-উল-করিম খান, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লায়লা পারভীন বানু, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী প্রমুখ।  পরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ডা. মোরশেদ চৌধুরী ১৪এপ্রিল, ২০১৬ তারিখ সকাল ৫টা ৪৮ মিনিটে সাভার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে -----রাজেউন)। ঐদিন বাদ জোহর জানাযা শেষে সাভার উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় নলাম কবরস্থানে তাকে সমাহিত করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা,  বিচিত্রা সম্পাদক প্রয়াত শাহাদত চৌধুরী,  মুক্তিযোদ্ধা ফতেহ চৌধুরীর ছোট ভাই।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক