নিষেধাজ্ঞা উপেক্ষা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গরু জবাই 

জবি প্রতিনিধি 
১৬ অক্টোবর ২০২৬, ১০:৫০ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫২

​পশু জবাই সংক্রান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য (ভিসি) ভবনের পাশে গরু জবাই করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘শুক্রবারের গরুভোজ’ কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টার দিকে ভিসি ভবন ও গণিত ভবনের মধ্যবর্তী সড়কে এ পশু জবাই সম্পন্ন হয়।

​এর আগে, ক্যাম্পাসে পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়ে প্রক্টর দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করা হলে তা নিয়ে ব্যাপক বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়। আন্দোলনের মুখে শিক্ষার্থীরা এক লাখ ২৫ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

​ঘটনার সূত্রপাত ঘটে গত বুধবার (১৪ অক্টোবর)। ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষার অজুহাত দেখিয়ে প্রক্টর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে পশু জবাই করা নিষিদ্ধ ঘোষণা করা হয়। 

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

​প্রশাসনের এমন সিদ্ধান্তের পর তাৎক্ষণিক প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। জকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা ‘জবিয়ানদের গরু ভোজ কর্মসূচি’ আয়োজনের ঘোষণা দেন। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য ৭০ টাকা ফি নির্ধারণ করে একটি অনলাইন নিবন্ধনের লিংক প্রকাশ করা হয়।

​একই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে জকসুর ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশ থেকে প্রক্টর দফতরের বিজ্ঞপ্তি তুলে নেওয়া এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করাসহ চার দফা দাবি পেশ করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় সে সময়।

/আইএএম/
সম্পর্কিত
ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা, এবার দুঃখ প্রকাশ করলো বিশ্ববিদ্যালয় প্রশাসন
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন নিষেধাজ্ঞা, জবাই করা যাবে না পশু
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩
মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ৩
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
ফ্যামিলি কার্ড প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে হাসনাত বললেন, ‘এটাই কি তাহলে আই হ্যাভ আ প্ল্যান’
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো রাশিয়ার কামচাটকা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা