জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আবেদন কবে থেকে

জবি প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ১৯:৫৯ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৯:৫৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হবে ২৫ নভেম্বর এবং আগামী ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াসউদ্দিনের সই করা এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি হিসেবে এ, বি, সি ও ডি ইউনিটের জন্য ১ হাজার ২০০ টাকা এবং ই ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ১ জানুয়ারি ইউনিট-এ (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ৮ জানুয়ারি ইউনিট-ই (চারুকলা অনুষদ), ১৫ জানুয়ারি ইউনিট-বি (কলা অনুষদ ও আইন অনুষদ), ২২ জানুয়ারি ইউনিট-সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ২৩ জানুয়ারি ইউনিট-ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও এসএসসি বা সমমান পরীক্ষার যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

এ ছাড়া এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ভর্তি যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। বিদেশি শিক্ষার্থীরাও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

/ইউএস/
সম্পর্কিত
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে জবি প্রশাসন
জবিতে ককটেল বিস্ফোরণ: শিক্ষার্থীর ৩ দিনের রিমান্ড
এবার জবিতে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন একজন আটক
সর্বশেষ খবর
মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব
মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব
আন্তর্জাতিক রুটে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সকে ভাড়া পর্যালোচনার নির্দেশ বেবিচকের
আন্তর্জাতিক রুটে দেশি-বিদেশি সব এয়ারলাইন্সকে ভাড়া পর্যালোচনার নির্দেশ বেবিচকের
হংকংয়ে স্কুলের টয়লেটে ধূমপানের ভিডিও ভাইরাল, ৬ ছাত্রীকে নিয়ে তদন্ত
হংকংয়ে স্কুলের টয়লেটে ধূমপানের ভিডিও ভাইরাল, ৬ ছাত্রীকে নিয়ে তদন্ত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা
পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা