ঢাবিতে ককটেল বিস্ফোরণ: জড়িতদের গ্রেফতারে শিক্ষকদের মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ১৭:২০ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৭:২০

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের শিক্ষকরা। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান শিক্ষকরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম ও অধ্যাপক মো. আবুল কালাম সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান। তিনি বলেন, দেশে যখনই কোনও সংকট তৈরি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবসময় তার প্রতিবাদ করেছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। তবে গত কয়েক দিনের কর্মকাণ্ডের মাধ্যমে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করে তিনি বলেন, সরকারের এই সহনশীলতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

মানববন্ধন সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জায়গা এবং দেশের বাইরেও নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের দোসররা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। সরকার যেভাবে প্রশাসনের মাধ্যমে এসব পরিস্থিতি শান্ত করছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তা প্রশংসার দাবিদার। বাংলাদেশে যেন আর কখনও ফ্যাসিবাদ ও সন্ত্রাসীরা ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক এ এম কাওসার হাসান টগর বলেন, বিগত ১৬-১৭ বছর একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন গণতন্ত্রের লেবাসে দেশে খুন, গুম ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সচেতন শিক্ষার্থী ও ছাত্র-জনতা তাদের বিতাড়িত করলেও তারা আবারও ফিরে আসার চেষ্টা করছে। তবে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ফিরে আসার কোনও সুযোগ নেই। তাদের কর্মকাণ্ডের কারণেই তারা নিষিদ্ধ হয়েছে।

ক্যাম্পাসে ধারাবাহিক বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ৮ নভেম্বর থেকে কয়েক দিনের ব্যবধানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসি, প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে বিস্ফোরণ হয়। এসব ঘটনার পর টিএসসি এলাকা থেকে তিন জনকে আটক করা হয়েছে।

পরদিন ৯ নভেম্বর সন্ধ্যায় টিএসসি এলাকায় আবারও ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। পরে তাকে শাহবাগ থানায় নেওয়া হয়।

১০ নভেম্বর দুপুরে কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ভেতরে প্রায় একই সময়ে বিস্ফোরণ ঘটে। ব্যবসায় শিক্ষা অনুষদের সামনের পার্কিং এলাকায় বিস্ফোরণে একটি গাড়ির চালক আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরে আরও একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া, একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে।

ক্যাম্পাসে ধারাবাহিক বিস্ফোরণের প্রভাব পড়েছে বিদেশি শিক্ষার্থীদের ওপরও। বিনিময় কর্মসূচির আওতায় স্বল্পমেয়াদি কোর্স করতে আসা চীনের আট শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে গেছেন।

/আরকে/
সম্পর্কিত
মশাল মিছিল-ককটেল বিস্ফোরণের প্রস্তুতি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫০ জন গ্রেফতার
গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে আগুন-পেট্রোল বোমা নিক্ষেপ, তদন্তে পুলিশ
বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণ, ৩ পথচারী আহত
সর্বশেষ খবর
চরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৬তম
চরম আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৬তম
যুক্তরাষ্ট্রের চাকরি ছেড়ে ভারতে ব্যবসা, প্রথম চালানেই ‘সোল্ড আউট’
যুক্তরাষ্ট্রের চাকরি ছেড়ে ভারতে ব্যবসা, প্রথম চালানেই ‘সোল্ড আউট’
পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ, বিশ্বের কততম দেশ?
পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ, বিশ্বের কততম দেশ?
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো পাঁচ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো পাঁচ জনের
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ
সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ