সাভারের ৯ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হেমায়েতপুরে সড়কে শ্রমিকদের বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ১৮:৩২ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৩২

সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন একদল শ্রমিক। সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৩টার দিকে তারা সেখানে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাদের শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। কিছু সময় পর শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।

এদিকে আজ সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় ৪০টি কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ। এর মধ্যে ২৭টি কারখানা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৩(১) ধারায় এবং ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বাকি কারখানাগুলোতে সাধারণ ছুটি ছিল।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‌আজ সোমবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ৪০টি কারখানা বন্ধ ছিল। দুপুরে খাবারের বিরতির পর একটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বসে থাকেন। পরে কারখানা কর্তৃপক্ষ সেটিতে ছুটি ঘোষণা করে। এ ছাড়া আরও দুটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বসে ছিলেন। তবে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানার শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করেছেন। কিছু সময়ের জন্য তারা সড়কে অবস্থান নিয়ে চলে গেছেন।

/এএম/ 
সম্পর্কিত
মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি মালিকপক্ষের
বোর্ডের কাজ দ্রুত সম্পন্ন করে নতুন মজুরি ঘোষণার আহ্বান
সাভার-আশুলিয়ায় কাটছে অস্থিরতা, কারখানায় ফিরেছেন শ্রমিকরা
সর্বশেষ খবর
পাকিস্তানকে হারাতে ভারতের ভিন্ন কৌশল
পাকিস্তানকে হারাতে ভারতের ভিন্ন কৌশল
দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে
দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে
ভরদুপুরেও ঢেকে আছে ঢাকার আকাশ, কুয়াশা নাকি অন্য কিছু?
ভরদুপুরেও ঢেকে আছে ঢাকার আকাশ, কুয়াশা নাকি অন্য কিছু?
ভারতকে হারিয়ে ট্রফি জিততে চান, ম্যারাডোনার স্মৃতিও রোমন্থন করলেন সোলানো
ভারতকে হারিয়ে ট্রফি জিততে চান, ম্যারাডোনার স্মৃতিও রোমন্থন করলেন সোলানো
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল