রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে ককটেল বিস্ফোরণ, প্রক্টরকে হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

রাবি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

এদিকে, আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ না রাখলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির হুমকি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এ হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক মাহাবুবুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মাহাবুবুর রহমান বলেন, ‘ক্যাম্পাসের শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে রয়েছে। ক্যাম্পাসে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। ককটেল বিস্ফোরণ একটি বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ উদ্ধারে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আলামত উদ্ধার করলে নিরাপত্তা নিশ্চিত করে সড়কটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’

ককটেল বিস্ফোরণে হতাহতের বিষয়ে প্রক্টর বলেন, এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। মূল গেটের দেয়ালের ওপর ককটেলটি বিস্ফোরিত হয়েছে বলে আনসার সদস্যদের মাধ্যমে জানতে পেরেছি। আর আমাকে যে ছাত্রলীগের নেতা হুমকি দিয়েছে সে বিষয়েও পুলিশকে জানানো হয়েছে। 

/এএম/আইএএম/
সম্পর্কিত
বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে ৫০টি ককটেল ও গান পাউডার উদ্ধার
যাত্রাবাড়ীতে ফ্লাইওভার থেকে নিচে ছোড়া দুই ককটেল বিস্ফোরণ
মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৮ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ নভেম্বর, ২০২৬)
প্রথমার্ধেই গুনে গুনে ৪ গোল দিলো আর্জেন্টিনা
প্রথমার্ধেই গুনে গুনে ৪ গোল দিলো আর্জেন্টিনা
ওয়েলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল 
উয়েফা নেশনস লিগ ওয়েলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল 
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনে আতঙ্ক
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনে আতঙ্ক
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক