খুবিতে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের প্রস্তাব অনুমোদন

খুবি প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ২১:০০আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:১৪
image

খুলনা বিশ্ববিদ্যালয় বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে কোভিড-১৯ পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বহুমুখী গবেষণা সুবিধার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) একটি স্বতন্ত্র অত্যাধুনিক আরটি-পিসিআর ল্যাব স্থাপনের প্রস্তাব সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের ২০৬তম সভায় সর্বসম্মতভাবে এ অনুমোদন দেওয়া হয়। এর ফলে দ্রুত সময়ের মধ্যে ল্যাবটি স্থাপন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সভায় অনলাইনে থিসিস জমাদান এবং জমাদানকৃত থিসিস মূল্যায়ণে একাডেমিক কাউন্সিলের সুপারিশও অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বর্তমান করোনাকালীন অনলাইনে শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীরা অনলাইনেই তাদের থিসিস জমা ও ডিফেন্স দিতে পারবে। এ সুবিধা করোনো পরবর্তীকালেও বলবৎ থাকবে বলে সিদ্ধান্ত হয়।

সিন্ডিকেট সভার সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের নতুন কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভার শুরুতে করোনা পরিস্থিতিকালীন এবং সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তিনজন প্রফেসর, সাবেক একজন উপাচার্য, একজন সিন্ডিকেট সদস্যসহ দেশের একজন মন্ত্রী, দুজন জাতীয় অধ্যাপক ও বিশিষ্টজন যারা মৃত্যুবরণ করেছেন তারাসহ সকলের স্মরণে এক শোকপ্রস্তাব গৃহীত হয়।
এদিকে, আজ দুপুরে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল কালজয়ী মুজিব এর বেদী সংলগ্ন এলাকায় তিনি একটি কাঠগোলাপের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ক্যাম্পাস সৌন্দর্যবর্ধন কমিটির সভাপতিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এছাড়া রেজিস্ট্রার অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক বছরের জের তিন বছরেও শেষ হয় না, ত্রিমুখী সংকটের শঙ্কায় লাখো কৃষক
এক বছরের জের তিন বছরেও শেষ হয় না, ত্রিমুখী সংকটের শঙ্কায় লাখো কৃষক
মেসিরা পেলেন নতুন আর্জেন্টাইন কোচ
মেসিরা পেলেন নতুন আর্জেন্টাইন কোচ
জুতা সাজিয়ে রাখবেন না, প্যারামেডিকদের অদ্ভুত আবেদন
জুতা সাজিয়ে রাখবেন না, প্যারামেডিকদের অদ্ভুত আবেদন
নারী এশিয়া কাপ শুরু, ২০১৮ ফেরাতে পারবে কি বাংলাদেশ
নারী এশিয়া কাপ শুরু, ২০১৮ ফেরাতে পারবে কি বাংলাদেশ
সর্বাধিক পঠিত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ