সাংবাদিকতা চর্চায় তরুণরা এগিয়ে আসছে: ইমরোজ খালিদী

ইউল্যাব প্রতিনিধি
০৫ মার্চ ২০১৬, ১২:৪১আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৩:০৪

সাংবাদিকতা চর্চায় তরুণরা এগিয়ে আসছে: ইমরোজ খালিদী বর্তমান বাংলাদেশে সাংবাদিকতার চর্চা ও বিকাশে সুন্দর পরিবেশ বিদ্যমান। এ জন্য পেশা হিসেবে তরুণরা সাংবাদিকতা বেছে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
বৃহস্পতিবার ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ আয়োজিত ‘মিট দ্যা এডিটর’ সেমিনারে তিনি এসব কথা বলেন।
এ সময় তৌফিক ইমরোজ খালিদী বলেন, সংবাদ মানুষের ধ্যান-ধারণা ও চিন্তার পরিবর্তন ঘটিয়ে মূল্যবোধ গড়ে তোলে। পরিপূর্ণ সংবাদ সমাজকে এগিয়ে নিতে সহায়তা করে উল্লেখ তিনি সংবাদ নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকতা পেশা খুব সহজ পেশা নয়। সাংবাদিকতা করতে হলে দেশ, দেশের রাজনীতি, অর্থনীতি ও সাংবাদিকতার ইতিহাস জানতে হবে। কোনও তথ্য যাচাই-বাচাই না করেই বা তথ্য বিকৃত করে সংবাদ ছাপানো উচিত নয় বলেও জানান তিনি।
ইউল্যাবর উপাচার্য অধ্যাপক ইমরান রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু বই পড়া নয়, হাতে কলমে সাংবাদিকতা চর্চা মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়।
এ সময় ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান জুড উইলিয়াম হেনিলো উপস্থিত ছিলেন।
এসি- এমএমটি/এসএনএইচ

সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি