রাবিতে চলচ্চিত্র ‘কাটুস কুটুস’প্রদর্শনী শুরু

রাবি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১৯:০৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৯:১৮

রাবিতে চলচ্চিত্র ‘কাটুস কুটুস’প্রদর্শনী শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘কাটুস কুটুস’ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু হয়েছে।  চলচ্চিত্রটির পরিচালক শুভাশীষ রায়।
রবিবার বিকেল আড়াইটা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চলচ্চিত্রটি প্রদর্শন শুরু হয়।
প্রদর্শনী থেকে পাওয়া অর্থ পথশিশুদের কল্যাণে ব্যয় হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমগীত সংস্কৃতি প্রাঙ্গনের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করছে চলচ্চিত্রবিষয়ক সংগঠন ডাকঘর।  দুই দিনে ৬টি শোতে এ চলচ্চিত্রটি প্রদর্শীত হবে।
ডাকঘর-এর সভাপতি আশিকুর রহমান রিমেল বলেন, এ চলচ্চিত্র প্রদর্শনী থেকে যে টাকা পাওয়া যাবে তা পথ শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।
তিনি আরও বলেন, ডাকঘর সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে চলচ্চিত্রকে বেছে নিয়েছে। স্বাধীন, বিকল্পধারা কোনও নির্মাতা চলচ্চিত্র নির্মাণ করলে আমরা তা প্রদর্শনে সাহায্য করি।
/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি