সংসদে অর্থমন্ত্রীর প্রতিবেদন উপস্থাপন

রাজস্ব আদায় ও এডিবি বাস্তবায়নে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৬, ২২:৪৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ০৩:৩০

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে রাজস্ব ‍আদায় ও এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) বাস্তবায়ন লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে। এ সময়ে রাজস্ব ‍আদায় হয়েছে লক্ষ্যমাত্রার ৩৮ দশমিক ৬ ভাগ। আর এডিপিতে ব্যয় হয়েছে বরাদ্দের ২৩ দশমিক ৪৮ শতাংশ।
বাজেট ২০১৫ -১৬: দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত বাস্তবায়নের অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা ও সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বুধবার জাতীয় সংসদে এ প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদন উপস্থাপনকালে রাজস্ব আয় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি আশানুরূপ না হওয়ায় আদায়ের গতি বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট সকলকে জোর প্রচেষ্টা চালাতে হবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ইতিবাচক আখ্যায়িত করে অর্থমন্ত্রী বলেন,  দেশের বিরাজমান রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনীতির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। কাঙ্খিত গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত উন্নয়নের মহাসড়কে আমাদের অভিযাত্রা অব্যাহত থাকবে।
মানুষ জ্বালাও পোড়াওয়ের নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক মহলের শুভবুদ্ধি আর জনগণের ইতিবাচক দৃষ্টিভঙ্গি অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে কথামালার মধ্যে আবদ্ধ না রেখে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবে রূপ দিচ্ছি।

 রিপোর্টে বলা হয়, চলতি অর্থ বছরের ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় বিগত বছরের একই সময়ের তুলনায় সামান্য কমেছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে বিগত সময়ের তুলনায় শ্রমিকদের অভিবাসন অনেকখানি বেড়েছে। এতে করে অচিরেই প্রবাসী আয়ের প্রবাহে গতিশীলতা সৃষ্টি হবে।

/ইএইচএস/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম