লাইফ সাপোর্টের নামে বাণিজ্য বন্ধে তদারকি বাড়ানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৬, ০১:১১আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ০৩:২৩

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম লাইফ সাপোর্টের নামে বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকের নির্দয় বাণিজ্য বন্ধে তদারকি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, লাইফ সাপোর্টে চিকিৎসা সেবা অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা এবং দক্ষ জনবলের মাধ্যমে সার্বক্ষণিকভাবে পরিচালনা করতে হয়। ফলে  এর চিকিৎসা খরচ অন্যান্য চিকিৎসার চেয়ে ব্যয়বহুল হয়ে থাকে। তবে লাইফ সাপোর্টের নামে নির্দয় বাণিজ্য যেন না হয়, সে বিষয়ে হাসপাতালের আইসিইউ, সিসিইউ ও এনআইসিইউতে সেবা দানের বিষয়ে তদারকি বাড়ানো হয়েছে। বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়তে পারেন:  লাইফ সাপোর্টের নামে বাণিজ্য বন্ধে তদারকি বাড়ানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাহফিল স্থগিত করলেন চরমোনাই পীর

লাইফ সাপের্টের বিষয়টি খুবই টেকনিক্যাল ও অত্যন্ত স্পর্শকাতর বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন,  বিষয়টি চিকিৎসা সেবা প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নৈতিকতা ও পেশাগত উৎকর্ষতার সঙ্গে সম্পর্কিত।  অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতো স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে শুদ্ধাচার কৌশলের আলোকে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের আওতাধীন দফতর/সংস্থাকে স্বাস্থ্যখাতে নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম