দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিদেশ সফরের তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০১৬, ২০:১১আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ০৩:১৩

জাতীয় সংসদ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দুই বছরের বিদেশ সফরের তথ্য চেয়েছে সংসদীয় কমিটি। সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তালিকা চাওয়া হয়। মন্ত্রণালয়কে কমিটির পরবর্তী বৈঠকে নাম তালিকাসহ কমিটিতে উপস্থাপন করতে বলা হয়েছে।
কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, তালুকদার আব্দুল খালেক, বি এম মোজাম্মেল হক, আবদুর রহমান বদি, মো. শফিকুল ইসলাম শিমুল ও হেপী বড়াল অংশগ্রহণ নেন।
বৈঠকে ভূমিকম্পসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি গ্রহণের সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয় প্রেরিত সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়েছে। এছাড়া, দুর্যোগের সময় প্রয়োজনীয় মুহূর্তে আশ্রয় কেন্দ্রগুলো খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার সুপারিশ করে।
আরও পড়তে পারেন: গণপরিবহনের ভাড়া কমাতে সরকারের নির্দেশনা নেই

বৈঠকে ব্রিজ/কালভার্ট প্রকল্পের আওতায় দেশের সব এলাকায় সুষমভাবে ব্রিজ/কালভার্ট বরাদ্দ করার সুপারিশ করা হয়।

কমিটি সংসদ সদস্যদের বিশেষ বরাদ্দ সমানভাবে দেওয়ার সুপারিশ করে। তবে বাস্তবতার নিরিখে প্রয়োজন অনুযায়ী বিশেষ বরাদ্দ প্রদানের সুপারিশ করে। এছাড়া, মহিলা সংসদ সদস্যদের জন্য বিশেষ বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এছাড়া, বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে টিআর/কাবিখা বরাদ্দ দেওয়া অথবা সমপরিমাণ অর্থ বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম